শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কিং খানের নতুন ঝলক

     কিং খানের নতুন ঝলক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শাখরুখের নতুন লুকে চমকে গেল ভক্তরা।
    বলিউড বাদশা শাখরুখ খান। গেল বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ ‘ডানকি’র মতো সিনেমা দিয়ে বলিউড কাঁপিয়েছেন এই নায়ক। শুধু বলিউড নয়, সারা বিশ্বে সিনেমার অন্যতম রোমান্টিক নায়ক হিসেবে খ্যাতি আছে তার। ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের মনে রাজা হয়ে আছেন এই নায়ক।

    কয়েকদিন আগেই মেট গালার লাল গালিচায় হেঁটে ইতিহাস গড়ে এলেন বলিউড কিং খান। সে সময় তার রাজকীয় স্টাইল মুগ্ধতা ছড়ায় নিউইয়র্কের এই ফ্যাশন শো। এবার সম্প্রতি এক ভক্তের ক্যামেরায় ধরা পড়লেন এই নায়ক; যেখানে তাকে দেখা মেলে একেবারে নতুন অবতারে।

    সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাদা ভেস্ট, ডেনিম, সানগ্লাস আর মাথায় বিনি অবস্থায় শাহরুখ। শুধু তাই নয়, সারা শরীর ভরে ছিলো ট্যাটু।

    এও দেখা যায়, হোটেল লবির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন কিং খান। উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আর নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখছেন। শাহরুখের সঙ্গে রয়েছেন তার টিমের লোকেরাও।

    তবে যা নজর কেড়েছে তা হলো— শাহরুখের সুঠাম শরীর আর গায়ে আঁকা ভয়ঙ্কর সব ট্যাটু, যদিও তা নকল তবু তা একেবারে নতুনভাবে তুলে ধরেছে তাকে। দর্শকদের প্রশ্ন—এটাই কি ‘কিং’ ছবির জন্য শাহরুখের প্রস্তুত লুক?

    পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি নিয়ে এখনও পর্দার আড়ালে কাজ চলছে, কিন্তু কিং খানের এই ঝলকেই চাঙ্গা হয়ে উঠেছে শাহরুখের ভক্তমহলে।

    এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। তার সঙ্গে রয়েছেন এক ঝাঁক তারকা—অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভার্মা।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন