বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • অসঙ্গতি ও অপচয় রোধের লক্ষ্যে প্রস্তাবিত বাজেট: জ্বালানি উপদেষ্টা 

    অসঙ্গতি ও অপচয় রোধের লক্ষ্যে প্রস্তাবিত বাজেট: জ্বালানি উপদেষ্টা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যতিক্রমী হিসেবে অভিহিত করে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এটি মূলত অসঙ্গতি এবং অপচয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছে।

    মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

    ফাওজুল কবির খান বলেন, আমরা জ্বালানি বিভাগ থেকে এলপিজি গ্যাসের দাম কমানোকে সমর্থন করছি।

    তিনি আরও বলেন, আমরা সড়ক বিভাগ থেকে চাঁদাবাজিকে সীমিত করার চেষ্টা করছি। আজকেই খবর পেয়েছি যারা গ্রামে বাড়ি যাচ্ছেন, তাদের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

    পূর্বের কাজের সঙ্গে এখনকার কাজের তুলনা করে জ্বালানি উপদেষ্টা বলেন, আগের থেকে এখন মৌলিক পার্থক্য হচ্ছে আমরা এখন সরকার হিসেবে কাজ করছি, একসঙ্গে কাজ করছি। অনেকগুলো টেমপ্লেট হয়েছে। সবাই মিলে চেষ্টা করছি এসব টেমপ্লেটগুলো প্রতিষ্ঠিত করতে।

    এ সময় শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য বিমান বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বিভিন্ন আর্থিক খাতের প্রধানরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ