শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কুরবানির উদ্দেশ্য আত্মত্যাগ, দেখানোর কিছু না: চাষী আলম

    কুরবানির উদ্দেশ্য আত্মত্যাগ, দেখানোর কিছু না: চাষী আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোটপর্দার আলোচিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজ খ্যাত চাষী আলম। দর্শকমহলে ‘হাবু ভাই’ নামেই পরিচিত তিনি। যদিও সিরিজটির বাইরেও বিভিন্ন সময় নানা চরিত্রে দেখা গেছে তাকে। আর জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত ও পারিবারিক গল্প এবং আসন্ন ঈদ কেন্দ্রিক পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

    এবারের ঈদে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর রিলিজ হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। বরাবরের মতো এবারের সিজনেও থাকছেন চাষী আলম। আর দীর্ঘদিন পর সিরিজটিতে শুটিং শুরু করায় বেশ আনন্দিত তিনি।

    এ অভিনেতা জানান, অভিনয় জীবনের এই পর্যায়ের অবস্থান কখনো ভাবেননি তিনি। দর্শকের ভালোবাসায় অভিভূত। তার ভাষ্যমতে―সবাই এখন আমাকে ‘হাবু ভাই’ নামে ডাকে। বাচ্চারাও ডাকে, বাচ্চার মাও ডাকে, নানা-দাদারাও ডাকে এই নামে। ‘হাবু ভাই’ আমার জন্য অনেক বড় পাওনা। মহান আল্লাহ তায়ালা আমাকে এটা বহন করার জন্য একটা অশেষ রহমত দিয়েছেন।

    এছাড়া আসন্ন কুরবানির ঈদ নিয়ে চাষী আলম বলেন, কুরবানি ঈদ যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী যদি কিছু কিনতে পারি, সেই অনুযায়ী কুরবানি হবে। আসলে এটা তো মানুষকে দেখানোর কিছু না, আল্লাহর নির্দেশ ত্যাগের মহিমায় মহিম্বান্বিত হন। ওইভাবে ত্যাগ স্বীকার করতে হবে। আমার জীবনে সবকিছুই, মানে আমি যে সুস্থভাবে বেঁচে আছি, এটাই তো আমার জন্য অনেক বড়। এটাই উপভোগ করি।

    এ সময় ‘হাবু ভাই’ খ্যাত অভিনেতা পরিবার প্রসঙ্গে বলেন, আলহামদুলিল্লাহ, ভালো চলছে। সুইট একটা বেবি হয়েছে। ভাবিনি যে আমার বেবিটা এমন হবে, এখনই সে অনেক পপুলার হয়ে গেছে। ঘুম ভাঙার পর বাবা বাবা বলে ডাক দেয়। ওর মাকেও ডাকে, দাদা-দাদিকে ডাকে, নানাকে ডাকে।

    চাষী আলমের ভাষ্য―আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে চাই। ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট, ও যেটা ভালো মনে করবে। সমাজে যেন সবার সঙ্গে ভালোভাবে থাকে, সবাই যেন ওভাবেই দেখে ওকে যে না, একটা ভালো ছেলে। বাকিটুকু আল্লাহ তায়ালা রহমত করবেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন