শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দ্বন্দ্ব ভুলে একসাথে শাকিব ও নিশো, মিলল কাঁধে কাঁধ

    দ্বন্দ্ব ভুলে একসাথে শাকিব ও নিশো, মিলল কাঁধে কাঁধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মনোমালিন্যের অবসান ঘটিয়ে কাঁধে কাঁধ মেলালেন শাকিব-নিশো। ঢালিউড মেগাস্টার শাকিব খান আর জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর মানসিক দূরত্বের কথা সবারই জানা। কিন্তু ফেসবুকে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা মিলল দুই তারকা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছেন হাস্যেজ্জ্বলভাবে।

    মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়েই বিপত্তি বাধে দুই তারকার। সিনেমাটি মুক্তির আগে একাধিকবার শাকিবকে ইঙ্গিত করে ব্যক্তিগত আক্রমণের সুরে কথা বলেন নিশো, যা শাকিবসহ তার ভক্তরা ভালোভাবে নেননি! এই জেরে নিশোর সঙ্গে দূরত্ব তৈরি হয় শাকিবের।

    এবার ঈদেও ‘বরবাদে’র বিপরীতে হাজির হন ‘দাগি’ নিয়ে। তবে এবার দুই বছর আগের ভুলের কারণে ক্ষমা চান নিশো। এরই মধ্যে শোনা যাচ্ছিল, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সাথে দেখা যাবে নিশোকে। এবার সেই গুঞ্জনেই যেন ঘি ঢাললেন ছবির পরিচালক রায়হান রাফি ও প্রযোজক শাহরিয়ার শাকিল।

    মঙ্গলবার (৩ জুন) মধ্যরাতে সামাজিক মাধ্যমে ‘তাণ্ডব’ ছবির সংশ্লিষ্টদের একটি ছবি পোস্ট করতে দেখা যায়। যেখানে নিশোর কাঁধে হাত রেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন শাকিব। ওই ছবিতে আরও দেখা গেছে শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি এবং জাবেদ সুলতান পিয়াসকে।

    শাহরিয়ার শাকিল ওই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ব্রাদার। একই ছবি পোস্ট দিয়ে ‘তাণ্ডব’ ছবির পরিচালক রায়হান রাফি ক্যাপশনে লিখেছেন, হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘তাণ্ডব’।  

    নিশোর পাশে শাকিবকে দেখে অনেকই মনে করছেন দুইজনের মনোমালিন্যের অবসান ঘটেছে। অনেকে আবার মন্তব্য করছেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো। এদিকে দুই তারকাকে পাশাপাশি দেখে শোবিজ তারকাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
     


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন