বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ‘লিচু বাগান’ গান দেখে মুগ্ধ চয়নিকা: “সাবিলা নূর এই গানে অনবদ্য”

    ‘লিচু বাগান’ গান দেখে মুগ্ধ চয়নিকা: “সাবিলা নূর এই গানে অনবদ্য”
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর দ্বিতীয় গান ‘লিচু বাগান’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটিতে সাবিলা নূর ও শাকিব খানের রোমান্স, গ্রামীণ পটভূমিতে পালকির দৃশ্য আর সাবিলার বোল্ড লুক প্রশংসা কুড়াচ্ছে।

    এদিকে নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে অভিনেত্রী সাবিলা নূরের প্রশংসা করেছেন। পাঠকদের জন্য তার লেখাটি সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো—

    “এই লেখাটি একান্তই আমার ব্যক্তিগত। এটি শুধুই সাবিলা নূরের জন্য। হঠাৎ করেই সিনেমায় এসে কেউ দর্শকপ্রিয় হয়ে যাবে, এমনটা ভাবা ভুল। তবে ‘তাণ্ডব’-এর ‘লিচু বাগান’ গান দেখে আমি মুগ্ধ।

    গানের শুরুতে তার নাচের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। কোরিওগ্রাফি ছিল জটিল, কিন্তু সাবিলা সাবলীলভাবে তা করেছেন। সাদা পোশাকে তার উপস্থিতি মনে করিয়ে দেয় বোম্বের কোনো ফিল্মের গান।

    প্রতিটি স্টেপ, এক্সপ্রেশন, ড্রেসআপ, রিদম—সবকিছু নিখুঁত। সবচেয়ে বড় কথা, গানটি পরিবারের সঙ্গে বসে দেখা যায়, এতে কোনো অশালীনতা নেই। এমন মার্জিত কমার্শিয়াল গান সচরাচর দেখা যায় না।

    সাবিলা গানটিকে এত সুন্দরভাবে ধারণ করেছেন যে বুঝাই যায় না, এটি তার প্রথম সিনেমা। শাকিব খানের মতো মেগাস্টারের সঙ্গে অভিনয় করেও নার্ভাসনেস ছিল না।

    তাকে দারুণ লেগেছে—মায়াবী, গ্ল্যামারাস এবং আত্মবিশ্বাসী। আমি নিশ্চিত, সে অনেক দূর যাবে।

    সাবিলা, অভিনন্দন তোমাকে। তুমি কাজ দিয়ে প্রমাণ করেছো। তুমি বেস্ট।”

    চয়নিকা আরও ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিলকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন