বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • অক্ষয়ের ফিরতি ঝলক

    ‘হাউজফুল ৫’ মুক্তির আগেই বাজিমাত

    ‘হাউজফুল ৫’ মুক্তির আগেই বাজিমাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউজফুল’-এর পঞ্চম কিস্তি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই রেকর্ডের পর রেকর্ড গড়ছে ছবিটি।

    ট্রেলার প্রকাশের পর থেকেই ছবি নিয়ে দর্শকমহলে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। অগ্রিম টিকিট বিক্রির দিক থেকেও সিনেমাটি নজির গড়ছে। শুধুমাত্র প্রথম দিনেই বিক্রি হয়েছে ৯৩ হাজারের বেশি টিকিট। ‘স্যাচনিল্ক’-এর তথ্যমতে, প্রথম দিনের অগ্রিম বিক্রির পরিমাণ ২ কোটি ৭৮ লাখ রুপি, আর ব্লক সিটসহ মোট অগ্রিম আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ৭৬ লাখ রুপিতে।

    ‘হাউজফুল ৫’–এ অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন ও নানা পাটেকরের মতো তারকারা অভিনয় করেছেন। তারকাবহুল এই কমেডি ছবি প্রথম দিনেই ১১ হাজারেরও বেশি শোতে প্রদর্শিত হবে বলে জানা গেছে।

    এর মধ্যেই ছবিটি অগ্রিম বিক্রির দিক থেকে ‘কেশরী চ্যাপ্টার টু’-কে ছাড়িয়ে গেছে, যেটি আয় করেছিল ১ কোটি ৮৪ লাখ রুপি। এমনকি অক্ষয়ের সাম্প্রতিক ছবি ‘স্কাই ফোর্স’-এর ৩ কোটি ৭৮ লাখ রুপির অগ্রিম বুকিংয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে এটি।

    ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলোর মধ্যে ‘হাউজফুল ৪’ মুক্তির দিনেই আয় করেছিল ১৯ কোটি ৮ লাখ রুপি এবং অগ্রিম বুকিং থেকে আয় ছিল ৮ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় বিবেচনায়, সিরিজটির সবশেষ কিস্তি প্রায় ২৯৬ কোটি রুপি ব্যবসা করেছিল।

    এখন দেখার বিষয়, ‘হাউজফুল ৫’ আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে পারে কি না। দীর্ঘদিন ধরে পরপর ফ্লপের পর অক্ষয় কুমারের জন্যও এটি হতে পারে এক শক্তিশালী কামব্যাক মুহূর্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন