শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গাজামুখী ত্রাণবাহী জাহাজ 'ম্যাডলিন' আটক, ১২ মানবাধিকারকর্মী গ্রেপ্তার

    গাজামুখী ত্রাণবাহী জাহাজ 'ম্যাডলিন' আটক, ১২ মানবাধিকারকর্মী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছাতে যাওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি)-এর ব্রিটিশ পতাকাবাহী জাহাজ ম্যাডলিন আটকে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। রোববার (৯ জুন) মধ্যরাতে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটিকে জোরপূর্বক আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। এ সময় জাহাজে থাকা ১২ জন মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং ফ্রান্সের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে রিমা নিজের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

    ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, “সেলিব্রেটিদের বহনকারী ‘সেলফি জাহাজ’টি নিরাপদে বন্দরে পৌঁছেছে, এবং ক্রুদের পানি ও স্যান্ডউইচ সরবরাহ করা হয়েছে। নাটকের ইতি ঘটেছে।”

    তবে জাহাজে থাকা মানবাধিকারকর্মীরা ঘটনাটিকে 'অপহরণ' হিসেবে বর্ণনা করেছেন। এক ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ বলেন, “আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে অপহরণ করা হয়েছে। সুইডিশ সরকার এবং বিশ্ববাসীকে আমাদের মুক্তির জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানাই।”

    ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের তথ্যমতে, ‘ম্যাডলিন’ জাহাজটি গত ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া বন্দর থেকে গাজার উদ্দেশে রওনা হয়। এতে বহন করা হচ্ছিল চাল, ময়দা, শিশুখাদ্য, স্যানিটারি সামগ্রী, পানি বিশুদ্ধকরণ কিট, চিকিৎসা সরঞ্জাম, ক্রাচ ও কৃত্রিম অঙ্গসহ বিভিন্ন জরুরি ত্রাণসামগ্রী।

    ইসরায়েল জানায়, এসব ত্রাণ সামগ্রী ‘উপযুক্ত মানবিক চ্যানেল’ ব্যবহার করে গাজায় পাঠানো হবে। তবে জাহাজ দখলের পর থেকে যাত্রীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে এফএফসি। এক ছবিতে দেখা যায়, যাত্রীরা জাহাজে হাত উঁচিয়ে বসে আছেন, যা মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা সৃষ্টি করছে।

    জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা অ্যালবানেজ ফ্লোটিলার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “ম্যাডলিনের যাত্রা হয়তো থেমে গেছে, কিন্তু তাদের মিশন এখনও জীবন্ত। ভূমধ্যসাগরজুড়ে প্রতিটি বন্দর থেকে গাজার উদ্দেশে ত্রাণ পাঠানো উচিত।”

    উল্লেখ্য, গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর ফলে ২৩ লাখের বেশি জনগোষ্ঠীর ৯০ শতাংশ বর্তমানে তীব্র খাদ্য ও ওষুধ সংকটে ভুগছে।

    গ্রেপ্তার ১২ মানবাধিকারকর্মীর তালিকা: গ্রেটা থুনবার্গ (সুইডেন), রিমা হাসান (ফ্রান্স), ইয়াসেমিন আচার (জার্মানি), ব্যাপতিস্ত আন্দ্রে (ফ্রান্স), থিয়াগো আভিলা (ব্রাজিল), ওমর ফায়াদ (ফ্রান্স), পাস্কাল মৌরিয়েরাস (ফ্রান্স), ইয়ানিস মোহামদি (ফ্রান্স), সুলাইব ওর্দু (তুরস্ক), সার্জিও তোরিবিও (স্পেন), মার্কো ফন রেনেস (নেদারল্যান্ডস), রিভা ভিয়া (ফ্রান্স)

     

    সূত্র : রয়টার্স, আল জাজিরা, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন