বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ‘টোল লাগবে না ভাই’: এক্সপ্রেসওয়েতে অদ্ভুত অভিজ্ঞতা অমির

    ‘টোল লাগবে না ভাই’: এক্সপ্রেসওয়েতে অদ্ভুত অভিজ্ঞতা অমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর অভাবনীয় সাফল্যের মধ্যেই এক মজার ঘটনার মুখোমুখি হয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি। রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠতেই চেকপোস্টে দায়িত্বরত এক টোলম্যান তাকে চিনে ফেলেন।

    অমিকে দেখে সেই কর্মী বলেন, ‘ভাই, আপনার টোল আমি দিয়ে দিচ্ছি, আপনাকে দিতে হবে না।’ এরপর নিজের পকেট থেকেই পরিশোধ করেন টোল, অমির সব অনুরোধ সত্ত্বেও টাকা নেননি।

    সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে অমি নিজেই ঘটনার বর্ণনা দিয়ে লিখেন, এতবার বললাম, সে আমার কাছ থেকে টোল নিলোই না। বলল, এখানে বসে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ দেখেছি। ধন্যবাদ ভাই।

    এই ঘটনার পরপরই ভক্তদের মধ্যে হাস্যরসের ঢেউ বয়ে যায় সামাজিক মাধ্যমে।

    দীর্ঘ আড়াই বছর পর ব্যাচেলর পয়েন্ট সিরিজের পঞ্চম সিজন নিয়ে পর্দায় ফিরেছেন অমি। মুক্তির আগেই প্রি-বুকিংয়ে ভেঙেছে তার আগের রেকর্ড 'ফিমেল ৪'। ঈদের দিন থেকেই বঙ্গ অ্যাপে প্রচার হচ্ছে নতুন সিজন। সাবস্ক্রিপশন ছাড়াও দর্শকরা কিছু পর্ব বিনামূল্যে দেখার সুযোগ পাচ্ছেন।

    এই সিজনে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, ফারিয়া শাহরিনসহ আরও অনেকে। প্রযোজনায় আছে বুম ফিল্মস, টিভি পার্টনার চ্যানেল আই এবং ডিজিটাল পার্টনার বঙ্গ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন