বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক: বাংলাদেশ ব্যাংক

    ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক: বাংলাদেশ ব্যাংক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝেও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে কিছু ব্যাংক শাখা বুধবার (১১ জুন) ও বৃহস্পতিবার (১২ জুন) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনস্বার্থে এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে।

    বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ-সংক্রান্ত নির্দেশনা আগেই জারি করা হয়। এতে বলা হয়, ওষুধ শিল্প, আমদানি-রপ্তানি নির্ভর শিল্প প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ বৈদেশিক লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো নিজেদের বিবেচনায় ঢাকা, চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা খোলা রাখতে পারবে।

    ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে, তবে লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত। এ সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতা পাবেন বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    এই নির্দেশনা ইতিমধ্যে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ