শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ২৫

    গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ২৫
    যুদ্ধবিধ্বস্ত গাজা/ ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিধ্বস্ত গাজায় ফের ত্রাণ সংগ্রহে অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা শহরের দক্ষিণে তথাকথিত নেটজারিম করিডোরের কাছে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে এ হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। খবর দিয়েছে আল জাজিরা।

    এছাড়া দক্ষিণ গাজার আল-কারারা শহরের কাছে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় আরও অন্তত চারজন প্রাণ হারান বলে নিশ্চিত করেছে খান ইউনিসের নাসের হাসপাতাল।

    এদিকে ফিলিস্তিনি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের দুই ডানপন্থী মন্ত্রী—অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, এই দুই মন্ত্রী সহিংসতা উসকে দিয়েছেন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত।

    ইসরায়েল এই নিষেধাজ্ঞাকে “অত্যন্ত আপত্তিকর” বলে মন্তব্য করেছে এবং জানিয়েছে, নির্বাচিত নেতাদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা অযৌক্তিক।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৯৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৬ হাজার ৯২০ জন আহত হয়েছেন।

    ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের সীমান্তে আকস্মিক হামলা চালানোর পর থেকে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। যুদ্ধের ফলে খাদ্য সংকট, মানবিক বিপর্যয় ও সহিংসতার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন