বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • শৈশবের পুকুরপাড়ে কাঁচের বাড়ি গড়ছেন পরীমনি

    শৈশবের পুকুরপাড়ে কাঁচের বাড়ি গড়ছেন পরীমনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি এবারের ঈদুল আজহা কাটিয়েছেন তার নানাবাড়ি পিরোজপুরে। শৈশবের স্মৃতিতে ভরপুর একটি পুকুরে সাঁতার কাটার ভিডিও শেয়ার করে তিনি জানান, সেই পুকুরপাড়েই তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি কাঁচের ঘর।

    ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, এখানেই আমার সমস্ত শৈশব! এখানে এলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই ছোট্ট পুকুরে আমরা সবাই মিলে এমনভাবে পানি ঘোলা করতাম! ইনশাআল্লাহ, কিছুদিন পর এখানেই বানাবো একটা কাঁচের বাড়ি।

    ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তরা তার স্মৃতিময় মুহূর্তে মুগ্ধতা প্রকাশ করছেন। এক অনুসারী মন্তব্য করেন, পরীমনিকে দারুণ লাগছে, ভিডিওটিও খুব সুন্দর হয়েছে।

    পরীমনির নানা, যিনি ছিলেন তার অভিভাবক ও আশ্রয়স্থল, কয়েক বছর আগে প্রয়াত হন। বর্তমানে পরীমনি ‘সিঙ্গেল মাদার’ হিসেবে তার দুই সন্তানকে নিয়ে জীবনযাপন করছেন। বাস্তব ও পর্দার জীবনে তার সাহস, সৌন্দর্য ও আবেগময় প্রকাশে মুগ্ধ তার অনুরাগীরা।

    পুকুরে সাঁতার কাটার ভিডিও


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন