শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইরানের কড়া হুঁশিয়ারি, শত্রুরা অনুতপ্ত হবে: পেজেশকিয়ান

    ইরানের কড়া হুঁশিয়ারি, শত্রুরা অনুতপ্ত হবে: পেজেশকিয়ান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (১৩ জুন) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন শক্তভাবে জবাব দেবে, যার পরিণতি শত্রুদের অনুশোচনায় ফেলবে।

    তিনি বলেন, “ইরানি জাতি ও নেতৃত্ব ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নীরব থাকবে না। শত্রুদের বোকামির উপযুক্ত জবাব দেওয়া হবে—যা হবে বৈধ, দৃঢ় এবং অত্যন্ত স্পষ্ট।”

    ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল হামলার মাধ্যমে আন্তর্জাতিক সব নীতি লঙ্ঘন করেছে এবং নারী ও শিশু হত্যার মাধ্যমে তারা তাদের বর্বরতা প্রকাশ করেছে। 

    মাসুদ পেজেশকিয়ান বলেন, বিশ্বব্যাপী এবং আঞ্চলিকভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান সর্বাত্মক চেষ্টা করেছে। এজন্য আমরা দীর্ঘমেয়াদি সংলাপের পথও বেছে নিয়েছিলাম। কিন্তু তারা শান্তির পথে না গিয়ে যেভাবে আগ্রাসন চালিয়েছে, তার জবাব সেভাবেই দেয়া হবে। 

    তিনি আরও বলেন, অতীতে যেভাবে ইরানের জনগণ ঐক্যবদ্ধ থেকেছে, এবারও ঐক্যবদ্ধ থেকে এই কঠিন সময় পার করতে পারবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন