শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বলিউডে জেগে ওঠা নবীন নায়িকা সৌন্দর্য শর্মা

    বলিউডে জেগে ওঠা নবীন নায়িকা সৌন্দর্য শর্মা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডে কোনো ‘গডফাদার’ ছাড়াই নিজের কঠোর পরিশ্রমে নিজের জায়গা করে নিচ্ছেন সৌন্দর্য শর্মা। ‘রাঁচি ডায়েরিজ’ দিয়ে ক্যারিয়ার শুরু হলেও ‘রক্তাঞ্চল ২’ সিরিজে সবার নজর কাড়েন তিনি। এরপর ‘বিগ বস ১৬’ থেকে পাওয়া জনপ্রিয়তা তাঁকে আরও সুপরিচিত করে তুলেছে। এখন ‘হাউসফুল ৫’ ছবিতে অংশ নেওয়ায় তিনি বিশেষ আনন্দিত।

    সৌন্দর্যের ভাষ্য, এই ছবি তাঁর জীবনের জন্য এক বিশাল আশীর্বাদ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের মতো নবাগত শিল্পীদের জন্য এর চেয়ে বড় সুযোগ আর কিছু হতে পারে না। এখানে আমার প্রতিভা খোলাখুলি প্রকাশ করার সুযোগ পেয়েছি। আসলে আমাদের মতো বহিরাগতদের মধ্যে অভিনয়ের প্রতি গভীর আকাঙ্ক্ষা থাকে, আমরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকি। এই সুযোগ দেওয়ার জন্য আমি নির্মাতা ও সবার কাছে কৃতজ্ঞ। তারা আমার উপর আস্থা রেখেছেন, যা আমার জন্য বড় কথা।

    সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘হাউসফুল ৫’-এ আছেন অক্ষয় কুমার, নানা পাটেকর, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, রিতেশ দেশমুখ, শ্রেয়াস তলপড়ে। এসব তারকার সঙ্গে কাজ করাটা সৌন্দর্যের জন্য ছিল স্বপ্নপূরণের মতো। অক্ষয় কুমারের সঙ্গে আগে একটা বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন সৌন্দর্য। অভিনেত্রী বলেন, ‘অক্ষয় স্যারের সঙ্গে আগে কাজ করলেও ওনার ছবির নায়িকা হওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। তিনি তুখোড় অভিনেতা। এ ছবিতে তাঁর সঙ্গে কাজ করে খুব মজা পেয়েছি। অন্য কিছু করার সুযোগ পেয়েছি।’

    সৌন্দর্য জানান যে ‘টাইপকাস্ট’ হওয়ার ভয় তাঁকে সব সময় তাড়া করে। তাঁর কথায়, ‘এ পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক কাজ ছেড়েছি। রক্তাঞ্চল ২-এর পর আমার কাছে অনেক প্রস্তাব এসেছিল। কিন্তু আমি করিনি। সত্যি কথা বলতে, আমার মতো অভিনেত্রী, যার ইন্ডাস্ট্রির ব্যাপারে কিছু জানা নেই, তার জন্য কোনো কাজকে না বলা সহজ ছিল না। অনেকে মনে করতেন যে আমার মাথা ঘুরে গেছে। অনেকে আবার আমাকে পাগল বলতেন। অনেকে বলতেন, অর্থ উপার্জন করার এটাই মোক্ষম সময়। তবে ধীরে ধীরে কাজের প্রস্তাব কম আসতে শুরু করে।’

    কাজ নিয়ে নিজের দর্শন জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার হৃদয় সব সময় বলত, আমি যে কাজটা করব, সেটাই থেকে যাবে। কাজ করা মোটেও খারাপ কিছু নয়, কিন্তু “টাইপকাস্ট” হওয়ার আশঙ্কাও থাকে, আমার এতেই ভয় ছিল। আমার অবস্থা ধারওয়ালা তলোয়ারের মতো হয়ে গিয়েছিল।

    কখনো কখনো হতাশ থাকতাম, কান্নাকাটি করতাম; আমাকে বোঝানোর জন্য কেউ ছিল না। কিন্তু তারপরও আমি হৃদয়ের কথা শুনেছি। সব সময় নিজেকে মূলধারার নায়িকা হিসেবে দেখে এসেছি। আমার জন্য এই পথ খুব কঠিন ছিল। সৃষ্টিকর্তা সহায় ছিলেন, সে জন্যই হয়তো এই সুযোগ পেলাম।’

    গত শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘হাউসফুল ৫’। তরুণ মনসুখানি পরিচালিত কমেডি ছবিটি এ পর্যন্ত ভারতের বক্স অফিস থেকে ১১০ কোটি রুপি আয় করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন