শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টিকিট মাত্র ১০০টাকা, তবু ‘তাণ্ডব’ দেখছেন না সিরাজগঞ্জবাসী 

    টিকিট মাত্র ১০০টাকা, তবু ‘তাণ্ডব’ দেখছেন না সিরাজগঞ্জবাসী 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুক্তির প্রথম দিন সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন ভাড়া নেন আয়োজকেরা। উদ্দেশ্য এলাকার মানুষকে শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’ দেখানো। টিকিট মাত্র ১০০ টাকা। তবু এই মৌসুমী হলে ছবি দেখতে আসেননি দর্শক।

    গত (১১ জুন) বুধবার বিকেল সাড়ে ৪টায় পৌর ভাসানী মিলনায়তনে সরেজমিনে দেখা যায় ‘তাণ্ডব’ ছবির প্রদর্শনী চলছে। কিন্তু তেমন দর্শক নেই। টিকিট কাউন্টারে দায়িত্বরত আব্দুল মতিন জানান, প্রতিদিন সকাল সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ৯টায় শো চালানো হচ্ছে। টিকিটের দাম ১০০ টাকা, তবু আসছে না দর্শক। প্রতি শোয়ে ৪শ আসন থাকলেও গড়ে ৩০ থেকে ৩৫ জন দর্শক দেখছেন সিনেমাটি। ওই দিন সাড়ে ৩টায় কতজন দর্শক ছিলেন? জানতে চাইলে আব্দুল মতিন বলেন, ‘২০-২৫ জন। এভাবে চললে মিলনায়তনের ভাড়াও উঠবে না।’

    কেন আসছেন না দর্শক? ভাসানী মিলনায়তনে ‘তান্ডব’ দেখতে আসা কলেজ পড়ুয়া মাসুদ রানা বলেন, ‘শহরে কোন হল নেই। এ কারণে সিনেমা দেখাও হয় না। আজ “তাণ্ডব” দেখতে এসেছিলাম। ভালো লাগলো। কিন্তু প্রচণ্ড গরমের কারণে শো শেষ হওয়ার আগেই বের হয়ে আসতে হয়েছে।

    কথা হয় আয়োজকদের সঙ্গেও। মিলনায়তন ভাড়া নিয়ে সিনেমা চালানো নৃত্য পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘আমি সিরাজগঞ্জ শহরের সন্তান। বাংলা সিনেমার ঐতিহ্য ধরে রাখতে মিলনায়তন ভাড়া নিয়ে এবার ঈদে মুক্তি পাওয়া “তাণ্ডব” প্রদর্শনীর ব্যবস্থা করেছিলাম। কিন্তু প্রচন্ড গরমের কারণে সিনেমাপ্রেমীদের তেমন সাড়া পাচ্ছি না। আজ সকালের (১১ জুন) শোয়ে মাত্র ১৮ জন দর্শক হয়েছিল।’ আশানুরূপ দর্শক না পাওয়ায় আজ থেকে প্রদর্শনী বন্ধ করে দেবে বলে জানান তিনি।

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু সিনেমার সঙ্গে মুক্তি পায় শাকিব খান অভিনীত ছবি ‘তাণ্ডব’। ছবিটিতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন