শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, প্রাণহানি বেড়ে ২৭৪

    আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, প্রাণহানি বেড়ে ২৭৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দুর্ঘটনায় পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু সদস্য ছাড়াও আশপাশের এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার এওয়ান-১৭১ ফ্লাইটটি। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ মডেলের বিমানটি মেঘানিনগর এলাকায় বিএজে মেডিকেল কলেজের আবাসিক কোয়ার্টারে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। সূত্র: এনডিটিভি

    বিমানটিতে মোট ২৪২ জন আরোহীর মধ্যে ছিলেন- ২৩০ যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। এই মর্মান্তিক দুর্ঘটনায় কেবল একজন যাত্রী বেঁচে গেছেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক। নিহতদের মধ্যে সাবেক গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন।

    সূত্রমতে, নিহতদের মধ্যে ১০ জন চিকিৎসক ও তাদের আত্মীয়রা ছিলেন, যারা দুর্ঘটনার সময় বিএজে মেডিকেল কলেজের আবাসিকে অবস্থান করছিলেন। এ ছাড়া ২৪ জন এমবিবিএস শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজে নিয়োজিত করা হয় শতাধিক কর্মী ও ৪০ জন প্রকৌশলীকে। বিমানটির ব্ল্যাক বক্স শুক্রবার উদ্ধার করা হয়েছে, যা মেডিকেল কলেজের হোস্টেলের ছাদ থেকে পাওয়া যায়। এই ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।

    বিমানটির পাইলট উড্ডয়নের পরপরই ‘মেডে’ সংকেত পাঠিয়েছিলেন, যা পূর্ণসংকটের ইঙ্গিত দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের পর বিমানটির ইঞ্জিনে গতি বৃদ্ধির ঘাটতি ছিল। সম্ভবত বার্ড হিট (পাখির ধাক্কা) বা ফ্ল্যাপ/ইঞ্জিন কন্ট্রোলে ত্রুটি থাকাও দুর্ঘটনার কারণ হতে পারে।

    শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি একমাত্র জীবিত যাত্রী ও অন্যান্য আহতদের খোঁজখবর নেন এবং উদ্ধারকাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এই দুর্ঘটনা ভারতের ইতিহাসে অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন