শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দিলজিৎকে ‘বিশ্বাসঘাতক’ তকমা

    দিলজিৎকে ‘বিশ্বাসঘাতক’ তকমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পাঞ্জাবি ছবি ‘সর্দারজি ৩’কে ঘিরে বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। ছবি মুক্তির আগেই দিলজিতের বিরুদ্ধে উঠেছে কড়া সমালোচনা, কেউ কেউ তাকে দিয়েছেন 'বিশ্বাসঘাতক' কিংবা 'দেশদ্রোহী' তকমাও।

    ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ২৭ জুন। সম্প্রতি ছবির দৃশ্যের কিছু পিছনের মুহূর্ত দিলজিৎ নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই তৈরি হয় বিতর্ক। কারণ, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রায় পৌঁছেছে। এর মাঝেই দিলজিতের এ সিনেমা এবং এক পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ রোমান্স নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

    চলচ্চিত্র সংস্থার প্রতিক্রিয়া ভারতের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সংগঠন ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)’এই বিষয়টিকে গুরুতর বলে মন্তব্য করেছে।

    সংস্থার সভাপতি বিএন তিওয়ারি স্পষ্ট করে জানিয়েছেন: “যে কোনো শিল্পী যদি দেশের ভাবমূর্তি বা স্বার্থবিরোধী পদক্ষেপে যুক্ত থাকেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমাদের দেশে বিশ্বাসঘাতকদের জায়গা নেই।”

    সিনেমা ও সহ-অভিনেতারা‘সর্দারজি ৩’ছবিতে দিলজিতের সঙ্গে অভিনয় করেছেন আরও কয়েকজন পাকিস্তানি শিল্পী — নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সালিম আলবার। ভারতীয় দর্শকের একাংশ এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন এবং ছবির বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবিও তুলেছেন।

    রোমান্টিক দৃশ্য ঘিরে বিতর্ক চলচ্চিত্রটির শুটিংয়ের সময় তোলা কিছু রোমান্টিক দৃশ্য ও ছবি সম্প্রতি ফাঁস হয় অনলাইনে, যেখানে দিলজিৎ ও হানিয়াকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। সেটিও বিতর্ককে আরও উস্কে দেয়।


    দৈএনকে/ রূ .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন