বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-শেয়ারবাজার

    ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-শেয়ারবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১০ দিনের ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) খুলছে সব ধরনের অফিস। স্বাভাবিক লেনদেন চালু হচ্ছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারেও।

    আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন। আর শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

    এর আগে গত ৪ জুন (বুধবার) ব্যাংক-বিমা ও শেয়ারবাজারের সর্বশেষ কার্যদিবসের লেনদেন হয়। এরপর পবিত্র ঈদুল আজহা, বিশেষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শনিবার (১৪ জুন) পর্যন্ত বন্ধ থাকে কার্যক্রম।

    তবে ঈদের ছুটির আগে ও পরে ৫, ১১ ও ১২ জুন দেশের কিছু এলাকায় তফসিলি ব্যাংকের কিছু শাখা সীমিত পরিসরে খোলা ছিল। এছাড়া গত ৫ জুন কোরবানির হাট সংশ্লিষ্ট কিছু এলাকায় ব্যাংক খোলা ছিল রাত ১০ টা পর্যন্ত।
     
    এর আগে ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
     
    এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে টানা এই ছুটি দিতে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে (শনিবার) অফিস খোলা রেখেছিল সরকার।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ