শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পাঁচ বছর

    বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত  মৃত্যুর পাঁচ বছর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাঁচটি বছর দেখতে দেখতে কেটে গেল। ২০২০ সালের ১৪ই জুন মারা গেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার আকস্মিক মৃত্যুতে শুধু পরিবার নয়, সারা বিশ্বের অগণিত ভক্তকুলের মনে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। আজও তার অনুপস্থিতি ভক্তদের হৃদয়ে একইরকম ব্যথা জাগায়। প্রতি বছর এই দিনে সুশান্তের স্মৃতিতে অনুরাগীরা নানাভাবে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানান।

    শনিবার ছিল সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী। এই দিনে তার অগণিত ভক্ত স্মৃতির সরণি বেয়ে হেঁটেছেন। মুম্বাইয়ে ভক্তরা সুশান্তের আত্মার শান্তি কামনায় এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন। অভিনেতার ছবিতে তিলক পরিয়ে এবং প্রার্থনা সভার মাধ্যমে তারা প্রিয় তারকাকে শ্রদ্ধা জানান। পাঁচ বছর আগে অতিমারির আবহে যখন সুশান্তের মৃত্যুর খবর এসেছিল, সেদিন ঠিক যতটা মন খারাপ হয়েছিল, আজও তার ভক্তদের মন একইরকম ভারাক্রান্ত।

    সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি এখনও ভাইয়ের জন্য সুবিচারের আশায় লড়াই করে যাচ্ছেন। গত বছর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও ভাইয়ের মৃত্যুর সঠিক তদন্তের জন্য আবেদন জানিয়েছিলেন। সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে শ্বেতা নিজের ইনস্টাগ্রাম পেজে একটি আবেগঘন পোস্ট করেন। 

    সেই পোস্টে তিনি লেখেন, ‘আজ ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৪ই জুনের পর থেকে অনেক কিছু ঘটেছে। জীবনে অনেক পরিবর্তন এসেছে। সিবিআই তদন্ত করছে। তদন্তের দীর্ঘ প্রক্রিয়া চলছে। তবে আমি বলব আপনারা আশা হারাবেন না। জীবনে যা খুশি ঘটে যাক ভগবানের উপর ভরসা রাখুন।’

    সুশান্ত সিং রাজপুত তার অনবদ্য অভিনয় এবং সহজ-সরল ব্যক্তিত্ব দিয়ে অসংখ্য মানুষের মন জয় করেছিলেন। 'কাই পো চে!', 'ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ছিছোড়ে' সহ অসংখ্য সফল ছবিতে তার অভিনয় আজও দর্শক মহলে প্রশংসিত। তার অকাল প্রয়াণ বলিউডে এক শূন্যতা তৈরি করেছে, যা পূরণ হওয়ার নয়। সুশান্তের ভক্তরা আজও তার স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন এবং সুবিচারের প্রত্যাশায় লড়াই চালিয়ে যাচ্ছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন