শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ফের গুলি, নিহত ৫৯

    ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ফের গুলি, নিহত ৫৯
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৫৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন একটি ত্রাণকেন্দ্রে খাবার সংগ্রহের সময় গুলিতে প্রাণ হারান। বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ওই কেন্দ্রে ইসরায়েলি সেনারা গুলিবর্ষণ করে।

    সোমবার (১৬ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দক্ষিণ গাজায় কমপক্ষে ১০ জন ত্রাণপ্রার্থী নিহত হয়েছে। এসব হামলায় আরও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতদের অনেককে রাফার রেড ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।

    এছাড়া রোববার দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছিটমহলের উত্তরে বেইত লাহিয়া শহরে দলবদ্ধ ফিলিস্তিনিদের ওপর গুলি চালালে আরও সাতজন নিহত হন।  

    মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আবাসিক ভবনে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

    রোববার গাজার মধ্যাঞ্চলের আল-আওদা হাসপাতালের চিকিৎসকরা আলজাজিরাকে জানান, ক্ষুধার্ত পরিবারের জন্য খাবার খুঁজতে থাকা নেটজারিম করিডোরের কাছে একটি জিএইচএফ কেন্দ্রে যাওয়ার সময় ইসরায়েলের গুলিতে তিনজন নিহত ও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হন।  

    মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আজ্জুম বলেন, ‘স্থানীয়রা আমাদের জানিয়েছে, ক্ষুধার্ত জনতাকে সতর্ক না করেই ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে। যার ফলে অনেক বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে। ’

    আহমেদ আল-মাসরি নামের এক ফিলিস্তিনি খাবার দেওয়ার কথা বলে ত্রাণকেন্দ্রে ডেকে নিয়ে গুলিবর্ষণকে ‘একটি ফাঁদ’ বলে বর্ণনা করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন