শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী

    দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কংগ্রেসের সাংসদ ও সংসদীয় দলের নেতা সোনিয়া গান্ধীকে পেটের অসুস্থতার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

    কংগ্রেসের সংসদীয় দলনেতা সোনিয়া গান্ধী পেটের সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৫ জুন) রাত ৯টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও এএনআই জানিয়েছে, গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে ভর্তি সোনিয়ার অবস্থা আপাতত স্থিতিশীল এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোনিয়ার জন্য একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।

    এর আগেও সোনিয়া গান্ধী চিকিৎসাধীন ছিলেন। গত ৭ জুন হিমাচল প্রদেশের শিমলায় শারীরিক অস্থিরতা অনুভব করায় তাকে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় রুটিন চেকআপের জন্য চিকিৎসকরা পর্যবেক্ষণ করলেও তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

    ফেব্রুয়ারিতে দিল্লির আরেক হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে। ৭৮ বছর বয়সী এই রাজনীতিকের ২০১১ সালে ক্যান্সার অস্ত্রোপচার এবং ২০২২ সালে দুইবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন