শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ছবির প্রদর্শনী বন্ধ—‘তাণ্ডব’ নিয়ে মুখ খুলল জাজ

    ছবির প্রদর্শনী বন্ধ—‘তাণ্ডব’ নিয়ে মুখ খুলল জাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ দেশজুড়ে প্রদর্শিত হচ্ছে। থিয়েটার না থাকায় অনেক এলাকায় চলছে অস্থায়ীভাবে স্ক্রিন বসিয়ে সিনেমার প্রদর্শন। ঠিক এমনভাবেই টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদ অডিটোরিয়ামে শুরু হয়েছিল সিনেমাটির স্ক্রিনিং।

    তবে গত ১০ জুন (মঙ্গলবার) হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় সেই প্রদর্শনী।

    এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সরব হন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। এবার মুখ খুলেছে দেশেল সবচেয়ে জনপ্রিয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, ‘আউলিয়াবাদে যা ঘটেছে তা কখনোই কাম্য নয়। এটি শুধুমাত্র ‘তাণ্ডব’ নয়, পুরো চলচ্চিত্র শিল্পের জন্য একটি ভয়ংকর প্রতিবন্ধকতা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। একজন প্রযোজক হিসেবে মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।’

    জাজ আরও জানায়, ‘আপনারা যদি নির্বাক থাকেন, তবে চলচ্চিত্র শিল্পকে রক্ষা করতে আমাদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। আজ যদি সাইফুল ক্ষতিগ্রস্ত হন, কাল সেটা আমাদের সবার সঙ্গেই ঘটতে পারে। এখনই সময় সোচ্চার হওয়ার।’

    উল্লেখ্য, ৬ জুন (শুক্রবার) বিকেলে পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে সিনেমা প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়। তারপরও প্রদর্শনী অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে বন্ধ করতে হয়।

    রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ ছবিতে শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। দুটি ক্যামিও চরিত্রে দেখা গেছে সিয়াম আহমেদ ও আফরান নিশোকে।

    ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসভিএফ, বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট এবং চরকি। সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে দীপ্ত।

    সিনেমাটি মুক্তির পর থেকে বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে বলেও জানা গেছে। এখন দেখার বিষয়, এই প্রতিবন্ধকতার মুখে দাঁড়িয়ে ‘তাণ্ডব’ কতদূর এগোতে পারে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন