শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নতুন মুখ, বড় সাফল্য: দ্বিতীয় নাটকেই ট্রেন্ডিংয়ের তালিকায়

    নতুন মুখ, বড় সাফল্য: দ্বিতীয় নাটকেই ট্রেন্ডিংয়ের তালিকায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। অভিনয়ের জগতে পা রাখেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নাটক ‘সন্ধিক্ষণ’ দিয়ে। অভিষেকেই বাজিমাত করে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে অর্জন করেন বাইফা পুরস্কার।

    তবে সেই ঝলক দেখানোর পর দীর্ঘ সময় আর নাটকে দেখা যায়নি তাকে। বেশ লম্বা বিরতির পর এবারের ঈদে ফিরেছেন তিনি। আবারও রাজেরই পরিচালনায় কাজ করেছেন ‘ক্ষতিপূরণ’ শিরোনামের নাটকে। এতে অভিনয় করে ট্রেন্ডিংয়ের ৩ নম্বরে উঠে এসেছেন মালাইকা।

    নাটকটি মুক্তি পেয়েছে ১০ জুন, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। এখন পর্যন্ত এর ভিউ ছাড়িয়েছে ৪৬ লাখ। মন্তব্য সংখ্যা ৬ হাজারেরও বেশি।

    নাটকের গল্প লিখেছেন সিদ্দিক আহমেদ। এখানে দেখা যায় এক রহস্যময় তরুণকে কেউ ডাকে ত্রিস্তান, কেউ কাফকা, কেউ তলস্তয়, আবার কেউ হুমায়ূন আহমেদ নামে। তার প্রতি কৌতূহলী হয়ে ওঠে সাংবাদিক শিরিন। চরিত্র দুটি রূপায়ণ করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী।

    নাটকটি নিয়ে প্রবাসী দর্শক সাব্বির হুসেন লিখেছেন, ‘মা-বাবার সঙ্গে অভিমান করে কথা হয়নি চার মাস। কিন্তু ‘ক্ষতিপূরণ’ দেখে মনে হচ্ছে আর দেরি করা ঠিক হবে না। আমি বাড়ি যাচ্ছি শিগগিরই।’

    আরেকজন লিখেছেন, ‘মা যেন একমাত্র মায়া, যা পৃথিবীর আর কোথাও নেই। এতদিন যাইনি, এখন মনে হচ্ছে ভুল করেছি। খুব শিগগিরই দেশে ফিরছি।’

    ‘ক্ষতিপূরণ’ নাটকে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, শরিফ ফারজানা বুশরা, টুম্পা মাহবুবসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ, সম্পাদনায় ছিলেন রাশেদ রাব্বি।

    আবহ সংগীত ও একটি নতুন গানের সুর-সংগীত করেছেন আরফিন রুমি। গানটি গেয়েছেন তিনি ও স্বর্ণা। ‘লিখেছি তোমার নাম’ শিরোনামের এই গান লিখেছেন রবিউল ইসলাম জীবন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন