শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জন্মের আগেই সন্তানের প্রশংসা, কিয়ারার মুখে মায়ের ভালোবাসা

    জন্মের আগেই সন্তানের প্রশংসা, কিয়ারার মুখে মায়ের ভালোবাসা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মা হতে চলেছেন কিয়ারা আদবানি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন বলিউড অভিনেত্রী। বাবা দিবসে নিজের বাবা, শ্বশুর এবং স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন কিয়ারা।

    সেখানেই নিজের অনাগত সন্তানকে ‘সবচেয়ে সৌভাগ্যবান’ বলে উল্লেখ করেন তিনি।

    রোববার (১৬ জুন) সকালে নিজের বাবা, শ্বশুর ও স্বামীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যার ক্যাপশনে প্রথমে বাবাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “যে ব্যক্তি আমাকে ধৈর্য, শক্তি এবং অনন্ত ভালোবাসা দিয়ে বড় করেছেন, তিনিই আমার প্রথম নায়ক এবং সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যিনি আমার ফোন একবার বাজামাত্রই ধরে ফেলেন।” 

    এরপর শ্বশুরের ছবির ক্যাপশনে কিয়ারা লেখেন, “যিনি আমার স্বামীকে একজন সত্যিকারের মানুষের মতো মানুষ করে তুলেছেন।”

    এতগুলো ভালো মানুষের মাঝে তার সন্তান জন্ম নেবে, যে কারণে নিজের অনাগত সন্তানকে সবচেয়ে ‘সৌভাগ্যবান’ বলে মনে করছেন অভিনেত্রী।

    স্বামী সিদ্ধার্থের ছবির ক্যাপশনে হবু মা কিয়ারা লেখেন, “আমার স্বামী, যিনি বাবা হতে চলেছেন, আমি জানি আমাদের সন্তান সবচেয়ে সৌভাগ্যবান।” 

    এর আগে মা দিবসে কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সিদ্ধার্থ। এবার বাবা পাল্টা আবেগে ভাসলেন অভিনেত্রী।

    প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হলেও থেমে নেই কিয়ারা। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নজরকাড়া সাজে হাজির হন তিনি। মাতৃত্বকালীন সময়েও তার আত্মবিশ্বাস এবং সৌন্দর্য মুগ্ধ করেছে অনুরাগীদের।

    এদিকে সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, রাম চরণ এবং তার স্ত্রী উপাসনা তাকে বিশেষ উপহার হিসেবে ঘরোয়া আম, লেবু এবং নানা স্বাদের আচার পাঠিয়েছেন। সেই আচারের স্বাদে এখন বেশ মজে আছেন কিয়ারা। এখন শুধু অপেক্ষা, কবে পৃথিবীর আলো দেখবে কিয়ারা-সিদ্ধার্থের সন্তান।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন