শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শাহরুখ-পত্নী গৌরীর রেস্তোরাঁয় লুকানো দরজা! কী আছে ভেতরে?

    শাহরুখ-পত্নী গৌরীর রেস্তোরাঁয় লুকানো দরজা! কী আছে ভেতরে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুম্বাইয়ের জনপ্রিয় রেস্তোরাঁ গুলোর মধ্যে একটি হলো ‘তোরি’। রেস্তোরাঁটির মালিক বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের। এই রেস্তোরাঁয় রয়েছে একটি গোপন দরজা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন রেস্তোরাঁর প্রধান শেফ স্টেফান গ্যাডিট।

    এই গোপন দরজা শুধু খান পরিবার ও নির্দিষ্ট কিছু তারকাদের ব্যবহারের জন্য বরাদ্দ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

    স্টেফান গ্যাডিট বলেন, এই গোপন দরজা দিয়ে শুধু খান পরিবারের সদস্যরাই যাওয়া-আসা করেন। খান পরিবারের বাইরে খুব কম মানুষই এই পথের অনুমতি পান। মূলত শাহরুখ পরিবারের সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক তারাই সেই ‘সিক্রেট ডোর’ ব্যবহার করতে পারেন।

    তিনি বলেন, গৌরী খানের স্বামী শাহরুখ, তাদের ছেলে আরিয়ান, মেয়ে সুহানা এবং ছোট ছেলে আব্রাম সবারই এই রেস্তোরাঁয় রয়েছে পছন্দের খাবার। আব্রাম প্রায়ই এখান থেকে খাবার অর্ডার করে, সুহানা ও আরিয়ান বন্ধুবান্ধব নিয়ে রেস্তোরাঁয় আড্ডা দেন। 

    শাহরুখের পরিবারে পছন্দের খাবার নিয়ে এই শেফ বলেন, শাহরুখ খান সবচেয়ে বেশি পছন্দ করেন এখানকার ল্যাম্ব চপস, গৌরীর প্রিয় খাবার থাই কারি, আর আব্রামের পছন্দ সুশি। সম্প্রতি এই রেস্তোরাঁতেই শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির জন্মদিন উদযাপন করা হয়।

    উল্লেখ্য, গত বছরের ভ্যালেন্টাইন’স ডে-তে তোরি রেস্তোরাঁটি চালু হয়। রেস্তোরাঁটির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বলিউডের তারকা স্ত্রীদের নিয়ে তৈরি জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এর তারকারা—সুসান খান, মহীপ কাপুর, ভবানা পান্ডে, নীলম কোঠারি ও সীমা সাজদেহ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন