শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সমালোচনার জবাবে রেজাল্ট প্রকাশ করে চমকে দিলেন অভিনেত্রী

    সমালোচনার জবাবে রেজাল্ট প্রকাশ করে চমকে দিলেন অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একটা সময় ভারতের বাংলা টেলিভিশন চ্যানেলগুলোতে কিছু ধারাবাহিক দেখানো হতো; যার অনেকগুলো দিনে দিনে জনপ্রিয় হয়ে ওঠে। সে সময়টাতে রিলস, ইনস্টাগ্রাম নয়, বরং এসব টেলিভিশন সিরিয়ালই ছিল বাঙালি তরুণীদের অন্যতম আকর্ষণ। সেখান থেকে দর্শকের প্রিয় মুখে পরিণত হন ওপার বাংলার অনেক অভিনয়শিল্পীরাই; তাদের একজন অভিনেত্রী মধুবনী গোস্বামী। কিন্তু অন্যান্য তারকাদের মতো তাকেও পড়তে হয়েছে কটাক্ষের মুখে; তাই নিন্দুকদের জবাব দিতে এই অভিনেত্রী নিলেন এক কড়া পদক্ষেপ!

    যদিও পর্দা থেকে অনেকদিন ধরেই বাইরে রয়েছেন এক সময়ের নন্দিত এই অভিনয়শিল্পী। তবে লাইমলাইট-এ রয়েছেন সামাজিক মাধ্যমের হাত ধরে। নিয়মিত রয়েছেন ভ্লগিংয়ে। তার রয়েছে বেশ ভক্ত-অনুরাগীও।

    এরই মধ্যে এই ভ্লগিংকে কেন্দ্র করে নিন্দুকদের কটাক্ষের মুখে মধুবনী। “ছেলে সন্তানকে দেখিয়েই তো বাড়িতে রান্না হয় আপনাদের!”— এমনই একের পর এক নানা মন্তব্যে ভরে যায় অভিনেত্রীর মন্তব্য ঘর। শুধু তাই নয়, “ভ্লগ করেই খেতে হবে, অশিক্ষিত, আর কোনো যোগ্যতা নেই”- এমন মন্তব্যও আসে বলে অভিযোগ অভিনেত্রীর।

    বলা বাহুল্য, দর্শকদের এমন মন্তব্যে বিরক্ত মধুবনী ও তার স্বামীও। তারা যে অশিক্ষিত নন, তারই জবাব দিতেই পোস্ট করলেন নিজেদের মাধ্যমিকের রেজাল্ট।

    তাতে দেখা যায়, মাধ্যমিকে ভালো নম্বর পেয়েই পাশ করেছিলেন দুজনে। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকে ভাবছেন আমরা রেগে আছি। কিন্তু তা নয়। কিছু কিছু মানুষ এমন জঘন্য মন্তব্য করেন, তাদের চুপ করানোর জন্য এই পোস্ট করেছি।’

    উল্লেখ্য, ১৪ বছর আগে 'ভালোবাসা ডট কম' সিরিয়ালে 'ওম' এবং 'তোড়া'র ভালোবাসার কাহিনী মানুষের মন জয় করে নিয়েছিল অল্প কয়েকদিনের মধ্যেই। কিন্তু সেই ভালোবাসার কাহিনী তাদের বাস্তব জীবনেও পরিণয়ে ঘটে। এই দুই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামী। তারা এখন সংসার করছেন; রয়েছে তাদের এক সন্তানও।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন