শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এবার ভোটের মাঠে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত শিমুল!

     এবার ভোটের মাঠে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত শিমুল!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ শিমুল শর্মা। নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তাকে প্রেম আর হাস্যরসের নানা গল্পে মগ্ন হয়ে থাকতে দেখেছেন অনুরাগীরা। এবার ধরা দিলেন ভিন্ন এক রূপে। জনপ্রিয়তার রঙ মাখা পর্দার এই তারকা এবার রাজনীতির মাঠে নেমেছেন! 

    আসন্ন নোয়াখালীর জেলা প্রতিনিধি নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিমুল! ইতোমধ্যে প্রচারণাও শুরু করেছেন। সামাজিক মাধ্যমে নির্বাচনের পোস্টার প্রকাশ করেছেন অভিনেতা। এবার জনসাধারণের সেবার ব্রত নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন। অভিনেতার ভোটের মার্কা ‘খুর’। তবে ঘটনাটি পুরোপুরি সত্য না। অভিনেতাকে ভালোবেসে অনুরাগীরা ভোটের মাঠে নামিয়েছেন। সেই ছবি নজর এড়ায়নি অভিনেতার। তিনিও দর্শকদের ভালোবাসাকে নিজের ফেসবুকে ভাগ করে নিয়েছেন। 

    শনিবার (২১ জুন) সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া ওই পোস্টে দেখা যায়, পোস্টারের ওপরের অংশে ‘ব্যাচেলর পয়েন্টে’র অন্তরা (ফারিয়া শাহরিন), লামিয়া (লামিমা লাম), ইভার (পারসা ইভানা) ছবি।

    এরপরই লেখা, তরুণ সমাজ সেবক, ন্যায় পরায়ন, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। বিখ্যাত পোছ মাস্টার এমপি কাবিলার (ব্যাচেলর পয়েন্টে জিয়াউল হক পলাশের চরিত্রের নাম) ছোট ভাইকে আপনার মূল্যবার ভোট দিয়ে মানুষের বাসার ছাদের জামা কাপড়ম আর পোছ দেবার সুযোগ দিন। প্রচারে নোয়াখালীর সর্বস্তরের জনগণ।

    ওই পোস্টের ক্যাপশনে অভিনেতা শিমুল শর্ম লিখেছেন, কারে কি কমু! তারপরেও আছি। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন