শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

    ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে হঠাৎ করেই। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে।

    রবিবার (২২ জুন) রাতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তেলের ফিউচার মূল্য উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। আন্তর্জাতিক অর্থনৈতিক সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, হামলার পরপরই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি কয়েক ডলার বেড়ে যায়।

    বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য অঞ্চলে সরবরাহ বিঘ্নিত হতে পারে—এই আশঙ্কায় তেলের বাজারে এই প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তেল রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইরানকে কেন্দ্র করে সংঘাত বেড়ে গেলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।

    বিশ্ব অর্থনীতিতে এমন সময় এ ধরনের উত্তেজনা দেখা দিলো, যখন অনেক দেশেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো। তেলের দাম বাড়লে তা সরাসরি ভোক্তাপর্যায়ে পণ্য ও সেবার দামে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    বিশ্বজুড়ে বিনিয়োগকারী ও অর্থনীতি পর্যবেক্ষকরা এখন নজর রাখছেন পরবর্তী রাজনৈতিক ও সামরিক পদক্ষেপের দিকে, যা বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    গতকাল বিকালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিক জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১.৭৬ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭৫.৬০ ডলারে। 

    তবে শেয়ারবাজারে সার্বিকভাবে বিপরীত চিত্র দেখা গেছে। ডাও ফিউচারস সূচক ২৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারস এবং নাসডাক ফিউচারস— উভয় সূচকই প্রায় শূন্য দশমিক ৬ থেকে শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে।

    এদিকে বিশ্ববাজারে এই অস্থিরতার মধ্যেই মার্কিন ডলারের মান বেড়েছে প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ। বৈশ্বিক সংকট ও অনিশ্চয়তার সময়ে ডলারের মান সাধারণভাবে বৃদ্ধি পায়। 

    বিশ্লেষকেরা বলছেন, ইরান-ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা ও মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাজারে উদ্বেগ বাড়ছে, যার প্রভাব সরাসরি জ্বালানি ও বিনিয়োগ খাতে পড়ছে।

    এদিকে রোববার হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

    বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়। ফলে এই প্রণালি বন্ধ হলে জ্বালানি তেল দামে আরো প্রভাব পড়বে।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন