শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইসরায়েলের বিরোধী নেতাদের গাজায় যুদ্ধবিরতির আহ্বান

    ইসরায়েলের বিরোধী নেতাদের গাজায় যুদ্ধবিরতির আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিনের বৈরিতা এবং সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতিকে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে শান্তির এই ক্ষণস্থায়ী বার্তা ছড়িয়ে পড়ার মাঝেই নতুন করে গাজায় যুদ্ধবিরতির দাবি তুলেছে ইসরায়েলের বিরোধী দলগুলো।

    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি রাজনীতির ভেতরে ক্রমেই বাড়ছে গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। বিরোধীদলীয় নেতারা বলছেন, সামরিক উত্তেজনা চলতে থাকলে তা শুধু মানবিক সংকটই নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতাও হুমকির মুখে ফেলবে।

    তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে কূটনৈতিক পথে সমাধান খোঁজার। তবে এ নিয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এবার গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। খবর আল জাজিরা  

    ইসরায়েলের মধ্য-বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির পর যেন গাজাতেও যুদ্ধবিরতির জন্য সম্মত হয় তারা। 

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে গোলান বলেন, ‘এখনই সময় মিশন সম্পূর্ণ করার। সব বন্দিদের ফিরিয়ে আনতে হবে, গাজায় যুদ্ধের ইতি টানতে হবে এবং সেই অভ্যুত্থান একেবারে বন্ধ করতে হবে, যা ইসরায়েলকে দুর্বল, বিভক্ত ও অসহায় করে তুলছে।’

    এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বিরোধীদলীয় নেতা ও ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদও একই আহ্বান জানিয়েছেন। 

    টাইমস অব ইসরায়েলকে তিনি বলেন, ‘এখন গাজার পালা। সেখানে কাজ শেষ করার সময় এসেছে। বন্দিদের ফিরিয়ে আনতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলকে পুনর্গঠনের কাজ শুরু করতে হবে।’

    বিরোধী দলীয় নেতাদের পাশাপাশি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের স্বজনেরাও। 

    এক বিবৃতিতে ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলোর সংগঠন হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম বলেছে, ‘যুদ্ধবিরতির এই উদ্যোগে গাজাকেও অন্তর্ভুক্ত করতে হবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, তারা যেন অবিলম্বে এমন আলোচনায় বসে, যার মাধ্যমে সকল আটক ব্যক্তির মুক্তি নিশ্চিত হবে এবং গাজায় যুদ্ধের অবসান ঘটবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন