শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জীবন সুন্দর এমনই……ছেলে পদ্মকে নিয়ে মালয়েশিয়ায় পরীমণি

    জীবন সুন্দর এমনই……ছেলে পদ্মকে নিয়ে মালয়েশিয়ায় পরীমণি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে নেই ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। উইজার্ড শোবিজের আয়োজনে এ মুহূর্তে মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি। অভিনেত্রীর সঙ্গে রয়েছে তার একমাত্র ছেলে পদ্ম।

    দেশে না থাকার খবর আগেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন পরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এয়ারপোর্ট, হোটেল জার্নির ভিডিও প্রকাশ করেছেন।

    এবার অভিনেত্রী মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন এক মুহূর্তের ভিডিও শেয়ার করলেন। শনিবার (২৮ জুন) একটি ফেসবুক রিলস ভিডিও আপলোড করেন পরীমণি।

    ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলে পদ্মকে নিয়ে মালয়েশিয়ার রাতের রাস্তায় বেশ মজা করছেন পরী। একটি প্লাস্টিকের পাত্রে বুদবুদ তৈরির তরল ঢেলে বড় বড় বুদবুদ তৈরি করছেন। তাই নিয়ে মা, ছেলে আনন্দে সময় কাটাচ্ছেন মালয়েশিয়ার আলোময় শহরে।
     
    ছেলেকে নিয়ে উপভোগ করা জীবনের একান্ত মুহূর্ত প্রসঙ্গে পরী ক্যাপশনে লেখেন, জীবন সুন্দর এমনই...।   
     


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন