শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শেফালির ময়নাতদন্তের রিপোর্টে ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায়নি

    শেফালির ময়নাতদন্তের রিপোর্টে ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায়নি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়েছে বলিউড। ২৭ জুন মাঝরাতে তিনি পরলোক গমন করেন। তার ময়নাতদন্তের পর মরদেহ লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে আজ (২৯ জুন) সকালে রওনা হয়েছেন স্বামী পরাগ ত্যাগী এবং তার মা। শেষযাত্রায় স্ত্রীর কপালে এঁকে দিলেন চুমু পরাগ। শেষবারের মতো মেয়েকে আগলে বসেছিলেন শেফালির মা। কেনো মৃত্যু হয়েছে এ অভিনেত্রীর-তা জানার জন্য শুক্রবার রাত থেকে সবার মনে প্রশ্ন জাগছে।

    পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে ২৮ জুন জানানো হয়েছিল, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। এরপর পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, শেফালির ময়নাতদন্তের রিপোর্টে ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায়নি। কিন্তু আরও তদন্ত করা হবে। এদিকে শেফালির বাড়িতে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞ দল। মুম্বাই পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আন্ধেরি এলাকায় নিজের বাড়িতেই মৃত্যু হয় শেফালির। রাত ১টার দিকে পুলিশের কাছে খবর পৌঁছায় বলে দাবি করা হয়।

    শুক্রবার গভীর রাতে শেফালিকে নিয়ে হাসপাতালে পৌঁছান তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই রাতে পরাগকে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যেতেও দেখা যায়। হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে শেফালির মৃত্যু সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

    সোশ্যাল মিডিয়ায় শেফালির শেষ পোস্ট ছিল সিদ্ধার্থ শুক্লকে ঘিরে। ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়েই অকালপ্রয়াত হয়েছিলেন সিদ্ধার্থ। এক সময় তার সঙ্গে শেফালির সম্পর্ক ছিল বলে শোনা যায়। শেফালি প্রথম বিয়ে করেছিলেন গায়ক হরমিত সিংহকে। ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ‘বিগ বস ১৩’র ঘরেই সিদ্ধার্থের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে গুঞ্জন উঠেছিল। ২০১৪ সালে শেফালি বিয়ে করেন ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের অভিনেতা পরাগ ত্যাগীকে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন