শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত

    মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিরুদ্ধে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে বলে জানা গেছে।

    সম্প্রতি মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইএস-এর কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে। তদন্তে তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতা ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

    পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল সোমবার (৩০ জুন ২০২৫) স্থানীয় সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে।

    তিনি বলেন, আটককৃত বাংলাদেশিরা আইএস’এর চরমপন্থী বিশ্বাস এবং জঙ্গী কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মতাদর্শ ছিল সহিংশ। নিরাপত্তা অপরাধ (বিশেষ ব্যবস্থা) আইন ২০১২ (সোসমা) এর অধীনে আটক করা হয়েছে।

    "অভিযুক্ত অন্যদের অধিকতর তদন্তের জন্য আটক রাখা হচ্ছে,"। আজ ফেডারেল সিআইডি পরিচালকের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    মামলা এবং তদন্তের আরো বিস্তারিত জানাতে শীঘ্রই একটি সংবাদ সম্মেলন করা হবে।

    এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল বলেন, ২৪শে এপ্রিল থেকে শুরু হওয়া সমন্বিত নিরাপত্তা অভিযান সেলাঙ্গর এবং জোহর বারু প্রদেশে তিনটি ধাপে পরিচালিত হয়।

    আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বারু দায়রা আদালতে দণ্ডবিধির সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধ এর অধীনে অভিযোগ আনা হয়েছে।

    আরও ১৫ জনকে কারাদন্ড দিয়ে আদেশ জারি করা হয়েছে, এবং ১৬ জন এখনও জঙ্গি আন্দোলনে জড়িত থাকার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

    বিশেষ শাখার সংগৃহীত গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে, এই দলটি দেশে আইএস-অনুপ্রাণিত মতাদর্শ চালু করেছে এবং বাংলাদেশি কমিউনিটি থেকে সদস্য নিয়োগ করাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন