শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মোসাদের সঙ্গে সম্পৃক্ততা: ইরানে গ্রেপ্তার অর্ধশতাধিক, নিহত ২

    মোসাদের সঙ্গে সম্পৃক্ততা: ইরানে গ্রেপ্তার অর্ধশতাধিক, নিহত ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ সময় নিরাপত্তা অভিযানে আরও দুই সন্দেহভাজন এজেন্ট নিহত হন বলে জানা গেছে।

    মঙ্গলবার (১ জুলাই) ইরানের বিভিন্ন গণমাধ্যম আইআরজিসির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, আটক ব্যক্তিরা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

    ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতার অভিযোগে অর্ধশতাধিক এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এছাড়া অভিযানের সময় আরও দুই এজেন্ট নিহত হন। মঙ্গলবার (১ জুলাই) আইআরজিসির বরাতে ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

    আইআরজিসি জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বে অবস্থিত সিস্তান ও বালুচিস্তান প্রদেশে গত দুই সপ্তাহ ধরে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে মোসাদের ৫০ জনের বেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী এবং এ সময় নিহত হয়েছে দু’জন ‘সন্ত্রাসী’। 

    দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে নাশকতা এবং বিজ্ঞানীদের হত্যার মতো অভিযান পরিচালনা করে আসছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। ইতোমধ্যেই মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার এবং এর কার্যক্রম পরিচালনা করার অভিযোগে দোষী সাব্যস্ত অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান।

    এদিকে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন, যা সম্প্রতি ইরানি ভূখণ্ডে চালানো ইসরায়েলের আগ্রাসনের সময় লক্ষ্যবস্তু করা হয়েছিল।

    মঙ্গলবার দুপুরে তিনি ১২ দিনের আরোপিত যুদ্ধের সময় বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির মাত্রা, ত্রাণ ও ক্ষতিপূরণ প্রদানের অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

    প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ১৩ জুন থেকে ইরানে হামলা শুরু করে, এতে ১০২ জন নারী ও ৩৮ জন শিশুসহ ৯৩৫ জন ইরানি নিহত হন। তেহরানের পাল্টা হামলায় নিহত হন ২৮ ইসরায়েলি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন