শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চমক নিয়ে আসছেন শাকিব খান, নতুন বছর জমে উঠবে সিনেমায়

    চমক নিয়ে আসছেন শাকিব খান, নতুন বছর জমে উঠবে সিনেমায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্দান্ত সাফল্যের পর শাকিব খানের নতুন চমক: আসছেন 'ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা'য়

    ‘তাণ্ডব’ দিয়ে দর্শকদের মুগ্ধ করার পর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন মেগাস্টার শাকিব খান। ‘তুফান’, ‘বরবাদ’, ‘প্রিয়তমা’—প্রতিটি চলচ্চিত্র যেন আগেরটিকে ছাড়িয়ে গেছে। এর মাঝেই শোনা যাচ্ছে, তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন আরেকটি ব্যতিক্রমধর্মী গল্পের সিনেমায়।

    নতুন এই সিনেমার নাম ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, যেখানে ৯০ দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের বাস্তব কিছু ঘটনাকে ঘিরে তৈরি করা হয়েছে কাহিনি। সিনেমাটি পরিচালনা করবেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ, যিনি প্রথমবারের মতো বড় পর্দায় নাম লেখাচ্ছেন। চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন।

    প্রথমদিকে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে শরিফুল রাজ অথবা মোশাররফ করিমের নাম শোনা গেলেও, অবশেষে নির্মাতা আনলেন বড় চমক—চলচ্চিত্রের মূল চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায় থাকছেন শাকিব খান।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, চিত্রনাট্য পাঠ, পারিশ্রমিকসহ অধিকাংশ বিষয়ে সমঝোতা সম্পন্ন হয়েছে। এখন শুধুই বাকি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের।

    পরিচালক ও প্রযোজকের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিনেমা।

    সিনেমাটিতে আরও দেখা যেতে পারে গুণী অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিমকে। তবে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন