শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঐশ্বরিয়া এবং মেয়েকে ঘিরে আবেগঘন আলাপ প্রকাশ করলেন অভিষেক

    ঐশ্বরিয়া এবং মেয়েকে ঘিরে আবেগঘন আলাপ প্রকাশ করলেন অভিষেক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই সম্পর্কে বিচ্ছেদের নানা গুঞ্জন থাকলেও, এবার অভিষেক বচ্চন নিজেই নিজের পরিবার ও স্ত্রীকে নিয়ে মুখ খুলেছেন। গুঞ্জনের প্রাচুর্যের মাঝে তিনি স্ত্রী ঐশ্বরিয়ার প্রশংসা করতে ছাড়েননি এবং পরিবারের প্রতি তার আন্তরিক ভালোবাসা ব্যক্ত করেছেন।

    ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘নায়নদীপ রক্ষিত’-এর সঙ্গে এক খোলামেলা আড্ডায় অভিষেক বলেন, আমি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আরাধ্যার জীবন থেমে থাকে না। ঐশ্বরিয়া নিজেই আমাদের মেয়ের সব দায়িত্ব পালন করে। ও অসাধারণ একজন মা যে নিঃস্বার্থ সন্তানকে ভালোবাসে। মায়েরা আসলেই এক অন্যরকম শক্তি নিয়ে আসেন পরিবারে। সম্ভবত সে কারণেই আমাদের সবচেয়ে নির্ভরতার জায়গা মায়েরাই হয়ে ওঠেন।

    আরাধ্যার প্রসঙ্গে অভিষেক জানান, আমাদের মেয়ের কোনও ফোন নেই, সে  সোশ্যাল মিডিয়াতেও নেই। আমি মনে করি, ওকে যে মানসিকতা নিয়ে বড় করা হচ্ছে, সেটাও ওর নিজের চরিত্রের একটা বড় প্রমাণ। ও খুব সচেতন, দায়িত্বশীলভাবে বড় হচ্ছে। পরিবারের সবার সঙ্গে আনন্দ নিয়ে। ঐশ্বরিয়া ওকে সেভাবেই গড়ে তুলেছে।

    একমাত্র মেয়ে প্রসঙ্গে অভিনেত আআরো বলেন, ও যখন জন্মায়, আমার হাতের উপর পুরোটা ধরিয়ে রাখা যেত। আর এখন ও ঐশ্বরিয়ার চেয়েও লম্বা হয়ে গেছে। সময়ের সঙ্গে বড় হচ্ছে মেয়েটাও। অভিষেক আরও জানান, কিছুদিন ধরে তার আর ঐশ্বরিয়ার সম্পর্ক ভেঙে যাওয়ার গুজব অনলাইনে ছড়ালেও তা সম্পূর্ণ ভিত্তিহীন। এসব গুজব সম্পর্কে তিনি বলেন, লোকজন কীভাবে কীভাবে এমন কথা লিখে ফেলে। যাদের সম্পর্কে কিছু জানে না, তাদের নিয়েও কটু মন্তব্য করতে কুণ্ঠাবোধ করে না।

    অভিষেকের মতে, পরিবারকে সময় দেয়া, ভালোবাসা দেওয়া আর একে অন্যের পাশে থাকা এটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দিন শেষে শান্তি মানেই হলো পরিবারের কাছে ফিরে আসা।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন