শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা

    ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের বাড়াতে ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৭ জুলাই) ভোরে চালানো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    ইসরায়েলের দাবি, হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জবাবে এই অভিযানের আয়োজন করা হয়েছে। প্রায় এক মাস বিরতির পর হুতি নিয়ন্ত্রিত স্থাপনায় আবারও ইসরায়েলি হামলা চালানো হলো।

    সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, হুদাইদা প্রদেশের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্র ছিল হামলার মূল লক্ষ্য।

    স্থানীয় বাসিন্দারা জানান, লোহিত সাগরের তীরবর্তী হোদাইদা শহরের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি হামলায় ধ্বংস হয়ে পড়েছে। এর ফলে পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

    হুতি পক্ষ দাবি করেছে, তারা নিজস্বভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেশ কয়েকটি হামলা প্রতিহত করেছে।

    হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম ‘আল-মাসিরা’ জানিয়েছে, হামলার আগে ইসরায়েলি বাহিনী বন্দর এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে সরে যেতে সতর্ক করেছিল।

    এছাড়া, ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, তারা রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের শেষদিকে হুতিরা জাহাজটি জব্দ করেছিল।

    প্রসঙ্গত, গাজায় ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই ইয়েমেনভিত্তিক হুতি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে ইসরায়েলসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যপথে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

    সূত্র: রয়টার্স


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন