শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি

    ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে সেখানে আটকে পড়া আরও ৩২ বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, মঙ্গলবার ভোরে দুটি পৃথক ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। প্রথম ফ্লাইটে ২২ জন এবং পরবর্তী ফ্লাইটে সকালেই আরও ১০ জন বাংলাদেশে ফেরেন।

    এই প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড় সমন্বয়ে কাজ করেছে বলে জানানো হয়। এর আগে আরও কয়েক দফায় বেশ কয়েকজন বাংলাদেশিকে সংঘাতপীড়িত অঞ্চল থেকে উদ্ধার করে আনা হয়েছিল।

    জানা যায় তারা সড়কপথে তেহরান থেকে মাশহাদ গমন করেন এবং সেখান থেকে বিমান যোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে ঢাকা পৌঁছান। ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের এ প্রত্যাবাসন সমন্বয় করেছে ।

    এছাড়াও ৩০ জনের আরেকটি গ্রুপকে ১৩ জুলাই পাঠানোর প্রস্তুতিও নেয়া হচ্ছে। টিকেট প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় গ্রুপ ঢাকায় ফিরবে বলে জানিয়েছেন তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী।

    তবে ইরানের পরিস্থিতি আগের চেয়ে ভালো জানিয়ে তিনি বলেন, ‘তেহরানে বিমানবন্দর এখনও চালু হয়নি। রাজধানী থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে মাশাদ শহর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। সেখানে পৌঁছাতেও প্রায় ১৫ ঘণ্টা লাগতে পারে। সেজন্য ৬ জুলাই ৩২ জনের গ্রুপটি তেহরান থেকে রওনা হবে। এজন্য নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি।’
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন