শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ৯ মাস আগেই মৃত্যু, এবার প্রকাশ্যে পাক অভিনেত্রীর শেষ বার্তা

    ৯ মাস আগেই মৃত্যু, এবার প্রকাশ্যে পাক অভিনেত্রীর শেষ বার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের করাচির একটি বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা আসগরের গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশটির সাংস্কৃতিক অঙ্গনে।

    প্রথমে পুলিশের প্রাথমিক ধারণা ছিল, ৩২ বছর বয়সী এই অভিনেত্রী দুই সপ্তাহ আগে মারা গেছেন। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক বিশ্লেষণে বেরিয়ে আসে, প্রায় ৯ মাস আগেই তার মৃত্যু হয়েছিল। এতদিন পর উদ্ধার হওয়ায় মরদেহে পচন ধরেছে এবং পোকার আক্রমণের চিহ্ন পাওয়া গেছে।

    তবে প্রশ্ন ওঠে, এত দীর্ঘ সময় ধরে হুমাইরার খোঁজ কেউ নেয়নি কেন। এমনকি অভিনেত্রীর সঙ্গে তার পরিবারেরও দূরত্ব ছিল বলে জানা গেছে। ফলে বিষয়টি ঘিরে দানা বাঁধে নানা সন্দেহ।

    এই যখন পরিস্থিতি, দুর এ শেহওয়া নামে হুমাইরার এক ঘনিষ্ঠ বন্ধু প্রকাশ্যে এনেছেন অভিনেত্রীর পাঠানো একটি শেষ ভয়েস নোট, যা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। 

    সেখানে হুমাইরাকে বলতে শোনায়, আমি দুঃখিত, আমি একটু ব্যস্ত ছিলাম, এখানে ওখানে ঘুরছিলাম। খুব খুশি হয়েছি শুনে যে তুমি মক্কায় আছো। আমার জন্য অনেক দোয়া করো প্লিজ। তোমার এই কিউটি বন্ধু কিংবা বোনের জন্য মন থেকে অনেক দোয়া করবে। আমার ক্যারিয়ারের জন্যও দোয়া করবে।

    এদিকে শোনা যায়, দীর্ঘদিন ভাড়া না মেটানোয় করাচির ওই আবাসনের মালিক মামলা করেছিলেন হুমাইরার নামে। পরে হুমাইরার হদিস না মেলায় আবাসনের ওই বন্ধ ঘরে হানা দেয় পুলিশ। আর তখনই প্রকাশ্যে আসে অভিনেত্রীর মৃত্যুর খবর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন