শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইমরানের প্রাক্তন স্ত্রী রেহামের নতুন রাজনৈতিক মঞ্চ

    ইমরানের প্রাক্তন স্ত্রী রেহামের নতুন রাজনৈতিক মঞ্চ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছেন। দলটির নাম পাকিস্তান রিপাবলিক পার্টি (Pakistan Republic Party)। নতুন এই দল গঠনের মধ্য দিয়ে রেহাম পাকিস্তানের রাজনীতিতে সরাসরি সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দিলেন।

    গতকাল মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষনা করেছেন রেহাম। তিনি বলেছেন, তার রাজনৈতিক দলের লক্ষ্য হলো পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

    বিবিসির সাবেক সাংবাদিক রেহাম আরও বলেন, পাকিস্তানের নারী ও কৃষকদের উপকারে আসে— এমন সব রাষ্ট্রীয় সংস্কারের দাবি নিয়ে এগোবে পাকিস্তান রিপাবলিক পার্টি। সাধারণ জনগণ প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখী হন— পাকিস্তানের সরকারের নীতিতে তার প্রতিফলন থাকা জরুরি বলেও মনে করেন রেহাম।
    “পুরো পাকিস্তান আমার সংবিধান; আর আমাদের এই নতুন দলের লক্ষ্য কেবল রাজনৈতিক স্বার্থ হাসিল নয়— বরং পাকিস্তানের শান্তি ও মর্যাদা ফিরিয়ে আনা এবং জনগণ্যে সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

    সংবাদ সম্মেলরেনের কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় জনগণকে তার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রেহাম। তিনি বলেছেন, “এই রাজনৈতিক দল আপনাদের। দলের ওয়ার্কিং গ্রুপগুলোতে যোগ দিন। আসুন আমরা পাকিস্তান রিপাবলিকান পার্টির পতাকাতলে সমবেত হই এবং আমাদের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা সাজাই।”

    রেহাম খানের পুরো নাম রেহাম নেয়ার খান। ১৯৭৩ সালে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার বাফা শহরে জন্ম তার। তাদের পরিবার পশতুনভাষী পাঠান জাতিগোষ্ঠীর অন্তর্গত। রেহামের বাবা নেয়ার রমজান খান পেশায় একজন চিকিৎসক এবং তার চাচা আবদুল হাকিম খান খাইবার পাখতুনখোয়ার সাবেক গভর্নর ও রাজ্যের হাইকোর্টের সাবেক বিচারক ছিলেন।

    ১৯৯২ সালে ১৯ বছর বয়সে নিজের চাচাত ভাই ইজাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রেহাম। কয়েক বছর পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা সবাই রেহামের সঙ্গে থাকেন।

    বিচ্ছেদের পর সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন রেহাম। এর মধ্যেই পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গ তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয় এবং ২০১৫ সালের জানুয়ারিতে তারা বিয়ে করেন।

    কিন্তু দশ মাসের বেশি সেই বিয়ে টেকেনি। পরে ২৯২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা মির্জা বিলালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রেহাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন