শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৫২ জন।

    বুধবার (১৬ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান যুদ্ধের ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫৭৩ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন।

    স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছে, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

    এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। গত ২৪ ঘণ্টায় এমন হামলায় নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন ৩০ জনের বেশি। গত ২৭ মে থেকে এই ধরনের হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৫১ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৬৩৪ জন।

    গত ১৮ মার্চ ইসরায়েল আবারও গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। ওই সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৭ হাজার ৭৫০ জন এবং আহত হয়েছেন ২৭ হাজার ৫৬৬ জন।

    উল্লেখ্য, চলমান যুদ্ধের আগেও জানুয়ারিতে একটি অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছেছিল ইসরায়েল ও হামাস। তবে তা ভেঙে যায় মার্চে নতুন করে আগ্রাসনের মধ্য দিয়ে।

    এর আগে গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

    এছাড়া গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলাও চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন