বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা: অপরাধ করলেই ভিসা বাতিল ও নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা: অপরাধ করলেই ভিসা বাতিল ও নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশি নাগরিকদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, কেউ যদি সহিংসতা, হামলা বা গুরুতর অপরাধে জড়িত হন, তবে সঙ্গে সঙ্গে তার ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও হারাতে পারেন।

    সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, “ভিসা কোনো অধিকার নয়, এটি একটি সুযোগ। মার্কিন ভূখণ্ডে অথবা বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে অভিবাসন আইনের আওতায় কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।”

    এই সতর্কবার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, ভিসা থাকা সত্ত্বেও কেউ যদি অপরাধে যুক্ত হন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।

    তারা আরও জানিয়েছে, দেশে বা বিদেশে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর ইমিগ্রেশন শাস্তির মুখে পড়তে হবে। মূলত যারা আমেরিকান ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

    বুধবার (২৩ জুলাই) এনডিটিভির খবরে বলা হয়, এই সতর্কবার্তা এসেছে এমন এক সময় যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের ‘অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা’ নীতি আরও জোরদার করছেন। যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে থেকে অপরাধে জড়াচ্ছেন, তাদের দ্রুত বিতাড়ন করায় তার অন্যতম লক্ষ্য।

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (উএনএইচসিএইচআর) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মাত্র তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে।

    মার্কিন বিচার বিভাগ জোর দিয়ে বলেছে, এমনকি তথাকথিত "ছোট" অপরাধও অভিবাসীদের জন্য স্থায়ী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যার মধ্যে রয়েছে বাতিল করা ভিসা, নির্বাসন আদেশ এবং দেশে পুনঃপ্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা।

    বিদেশি নাগরিকদের জন্য ভিসা ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে—যদি কোনো বিদেশি নাগরিক সহিংসতা, হামলা বা গুরুতর অপরাধে জড়ান, তাহলে তাৎক্ষণিকভাবে তার ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও হারাতে পারেন তিনি।

    ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক সরকারি বিবৃতিতে জানায়, “ভিসা হলো একটি সুযোগ, কোনো অধিকার নয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কিংবা বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে অভিবাসন আইনের আওতায় কঠোর শাস্তির মুখে পড়তে হবে।”

    এই বার্তার মাধ্যমে বিদেশি নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে তারা ভিসা পাওয়ার পর আইন মেনে চলেন এবং কোনো ধরনের অপরাধে না জড়ান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ