বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ

    রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার দূরপ্রাচ্যে ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত ‘অ্যান-২৪’ মডেলের উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্দা শহরে যাচ্ছিল। তবে যাত্রাপথেই উড়োজাহাজটি রাডার থেকে হারিয়ে যায়। 

    আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।  

    মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে গভর্নর ভাসিলি লেখেন, ‘উড়োজাহাজের সন্ধানে অভিযান চলছে। প্রয়োজনীয় সব বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে।’

    এদিকে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, ‘উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জনের মতো।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ