শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গাজা যুদ্ধের মূল্য, ৮৬৫ ইসরায়েলি সেনা নিহত

    গাজা যুদ্ধের মূল্য, ৮৬৫ ইসরায়েলি সেনা নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ গাজায় চলমান সংঘর্ষে ইসরায়েলের এক সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। তবে আহত সেনার পরিচয় বা ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

    গাজায় চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর কমপক্ষে ৮৬৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক সীমান্ত অতিক্রম ও হামলার মধ্য দিয়ে এই সহিংসতা শুরু হয়। হামাসের এই আক্রমণের জবাবে গাজা উপত্যকায় বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরায়েল, যা এখনও অব্যাহত রয়েছে।

    সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে দখলদার বাহিনী। গাজায় এরই মধ্যে ৫৯ হাজার ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে আহত হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৫ জন।

    অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে আরও ১০ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। তীব্র খাদ্য সংকটে দিশেহারা হয়ে পড়েছেন অবরুদ্ধ এই উপত্যকার বাসিন্দারা। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অপুষ্টির কারণে মৃত্যুর সংখ্যা ১১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে গত কয়েক সপ্তাহে।

    এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত অপুষ্টিতে মারা যাওয়া শিশুদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী ২১ জন শিশু রয়েছে। সংস্থাটি জানিয়েছে, মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় ৮০ দিন ধরে তারা কোনো খাবার সরবরাহ করতে পারেনি।

    মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আযম বলেছেন, অনাহার বোমার মতোই মারাত্মক হয়ে উঠেছে। পরিবারগুলো পর্যাপ্ত খাবার চাইছে না, তারা সামান্য কিছু খাবার চাইছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন