বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মানসিক অবস্থা ও অনলাইন ট্রলিং নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

মানসিক অবস্থা ও অনলাইন ট্রলিং নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টালিউড তারকা নুসরাত ফারিয়া বর্তমানে শারীরিক ও মানসিকভাবে কঠিন সময় পার করছেন। কারাগার থেকে মুক্তির পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। এরই মধ্যে তিনি জ্বরে আক্রান্ত হন, যার ফলে শারীরিক দুর্বলতার পাশাপাশি কিছুটা মানসিক চাপেও ভুগছেন। তবে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিচ্ছেন এবং কাজে ফেরার ইঙ্গিতও দিয়েছেন। গতকাল বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে সেই বার্তাই দিলেন এই অভিনেত্রী।

নুসরাত ফারিয়া লিখেছেন— ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু নয়। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। তিনি বলেন, অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়। আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।

অভিনেত্রী বলেন, আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে— যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।

স্যোসাল মিডিয়া ট্রায়ালের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা— এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া বেশ কিছু দিন ধরে অভিনয় থেকে দূরে। সর্বশেষ তাকে দেখা গেছে গত রোজার ঈদে ‘জ্বীন ৩’ সিনেমায়। এরপর আর তাকে আর কাজে দেখা যায়নি।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন