বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • রোহিঙ্গা ও বাংলাদেশিদের স্থায়ী করার চেষ্টার অভিযোগ শুভেন্দুর

    রোহিঙ্গা ও বাংলাদেশিদের স্থায়ী করার চেষ্টার অভিযোগ শুভেন্দুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তেজনা ছড়াল বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে। তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকার নাকি রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকদের স্থায়ী আবাসিক স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

    বহু আগে থেকেই শুভেন্দু অধিকারী ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়ে মন্তব্য করে আসছেন। এর আগে তিনি দাবি করেন, বিহারে যদি ৫০ লাখ ভুয়া নাম বাদ যেতে পারে, তবে পশ্চিমবঙ্গে এই সংখ্যা হতে পারে এক কোটি ২৫ লাখ। তার মতে, এদের মধ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

    তার এসব মন্তব্য রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করা হয়েছে। রাজ্য সরকারের কর্মকর্তারাও জানিয়েছেন, আবাসিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট আইন ও নিয়মনীতি মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়।

    এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এমন মন্তব্য রাজনীতিতে বিভাজন তৈরি করতে পারে। তবে এ বিষয়ে এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    গত শনিবার (২৫ জুলাই) পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের তমলুকে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

    পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আপ্তসহায়ক গৌতম সান্যাল একটি বৈঠক করেন। তিনি নির্দেশ দিয়েছেন সিএমও পশ্চিমবঙ্গ, ডাইরেক্টর, ডিম, এসডিও, বিপুল সংখ্যক স্থায়ী আবাসিক সার্টিফিকেট ইস্যু করা হোক, দক্ষিণ ২৪ পরগনা জেলা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে। স্থায়ী আবাসিক প্রশংসাপত্র দিচ্ছে রোহিঙ্গা ও বাংলাদেশিদের।

    শুভেন্দু অধিকারী আরও বলেন, আর আমি সব ভারতীয় হিন্দু ও মুসলিমদের নিশ্চিত করবো, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নিশ্চিত করছি, একজনেরও কোনো অসুবিধা হলে উপরে গ্যারান্টি নরেন্দ্র মোদী আর এই রাজ্যের বিরোধী দলনেতাও একটা ছোটখাটো গ্যারান্টি।

    রোহিঙ্গা এবং বাংলাদেশিদের থাকার অধিকার আছে কি নেই এ প্রশ্নও করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন