শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খামেনিকে হত্যা ও ইরানে হামলার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    খামেনিকে হত্যা ও ইরানে হামলার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
    ছবি: সংগৃহিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে প্রকাশ্য হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। পাশাপাশি, ইরানে সামরিক অভিযান চালানোর সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

    রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনের সময় এসব মন্তব্য করেন কাৎজ। তিনি বলেন, “আবশ্যক হলে আমরা ইরানের হৃদয়েও আঘাত হানব, এবং আমাদের লক্ষ্য হবে খামেনি নিজেও।”

    এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের কঠোর অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।

    ইসরায়েলের একটি পত্রিকার বরাতে জানা গেছে, প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ‘আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই—আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তবে আমাদের লম্বা হাত আরও শক্তিশালী হয়ে এবার তেহরান পর্যন্ত পৌঁছাবে, আর সেটা আপনাকেও ছাড়বে না।’

    তবে ইসরায়েলের এই হুমকির জবাবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

    গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা শুরু করে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয় এসব আক্রমণ। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। দুই দেশের মধ্যে এ যুদ্ধ চলে টানা ১২ দিন।

    এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এ হামলা করে।

    পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত সাময়িকভাবে বন্ধ হয়। ২৪ জুন থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন