বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • আন্দামান অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তি বঙ্গোপসাগরের গভীরে

    আন্দামান অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তি বঙ্গোপসাগরের গভীরে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩।

    ভারতের ভূকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানায়, সোমবার দিবাগত রাত ১২টা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সাগরের তলদেশে, প্রায় ১০ কিলোমিটার গভীরে।

    এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের কেন্দ্রীয় শাসিত আটটি অঞ্চলের একটি। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জটি ৫৭২টি ছোট-বড় দ্বীপ নিয়ে গঠিত হলেও, মাত্র ৩৮টিতে মানুষের বসবাস রয়েছে।

    ভৌগোলিক অবস্থানগত কারণে আন্দামান-নিকোবর এলাকা ভূমিকম্পপ্রবণ বলে পরিচিত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন