শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অবকাশ যাপনে কানাডায় হিমি

    অবকাশ যাপনে কানাডায় হিমি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বর্তমানে টেলিভিশন নাটকে অন্যতম পরিচিত ও প্রশংসিত নাম। ধারাবাহিকভাবে একাধিক সফল নাটকে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে নিলয়-হিমি জুটির নাটক মানেই দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস—এ জুটির কেমিস্ট্রি দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছে।

    অভিনয়ের পাশাপাশি হিমি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়। কাজের ব্যস্ততা কিংবা ব্যক্তিজীবনের মুহূর্ত—সবকিছুই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন। 

    এবার দেখা গেল অবকাশ যাপনে ঘুরতে গেছেন কানাডায়। অবকাশ যাপনের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন।

    শেয়ার করা ছবিতে দেখা যায়, কানাডার বিভিন্ন জায়গায় ফটোশুট করছেন হিমি। কোথাও রোদ চশমায় তো কোথাও সেলফি তুলতে ব্যস্ত। খোলা চুলে সাদা টপস পরে মিষ্টিতে হাসিতে ঘুরে ফিরছেন তিনি।

    ছবি শেয়ার করে ক্যাপশনে হিমি লিখেছেন, ‘শিটস ক্রিক এর মতো জীবন কাটাচ্ছি।’ এদিকে কমেন্ট বক্সে অভিনেত্রীর প্রশংসা করেছেন নেটিজেনরা।

    একজন লিখেছেন, ‘হিমিও বিদেশে গেছে কিন্তু কত সুন্দর ড্রেস পরছে।’ আরেজনের কথায়, ‘চোখ গুলো অনেক অনেক সুন্দর লাগে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন