বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • মার্কিন নৌবাহিনীর আধুনিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্ক

    মার্কিন নৌবাহিনীর আধুনিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেমুর শহরে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনা নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে ঘটেছে বলে নৌবাহিনী কর্তৃপক্ষ এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে। এখনো দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। তদন্ত চলছে।

    বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে মার্কিন নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে একটি মুক্ত ও বিস্তীর্ণ কৃষিজমিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি, পরে সেটিতে বিস্ফোরণ ঘটে। বিমানটি আছড়ে পড়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে যেতে (ইজেক্ট) পেরেছিলেন। তাছাড়া কৃষিজমি ও তার আশপাশের এলাকায় কোনো মানুষজন না থাকায় এ দুর্ঘটনায় নিহত বা আহতের কোনো ঘটনা ঘটেনি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিধ্বস্ত বিমানটির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দাউ দাউ আগুনে জ্বলতে থাকা যুদ্ধবিমানটি থেকে উঠছে ঘণ কালো ধোঁয়ার কুন্ডলী।

    নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমানটি বাহিনীর স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ এর বহরের অন্তর্ভুক্ত ছিল। এই স্কোয়াড্রনের প্রধান দায়িত্ব নৌবাহিনীর শিক্ষানবীশ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়া। বিধ্বস্ত বিমানটি যে পাইলট চালাচ্ছিলেন, তিনিও প্রশিক্ষণার্থী ছিলেন।

    নৌবাহিনী জানিয়েছে, বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-কে দেওয়া হয়েছিল, যা "রাফ রেইডার্স" নামে পরিচিত। ভিএফ-১২৫ হল একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যা পাইলট এবং বিমান ক্রুদের প্রশিক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত।

    প্রসঙ্গত, এটি  এফ-৩৫ লাইটেনিং ২ সিরিজের অন্তর্গত এফ ৩৫ ফাইটার জেট বর্তমান বিশ্বের সবচেয়ে কার্যকর এবং উন্নত যুদ্ধবিমানগুলের মধ্যে একটি। মার্কিন সমরাস্ত্র প্রস্তুতকারী কোম্পানি লকহিড মার্টিনের তৈরি এক আসন এবং এক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানটি মার্কিন সেনাবহরের সর্বাধুনিক সুপার স্টেলথ স্ট্রাইক ফাইটার্স গ্রুপের সদস্য।

    লকহিড মার্টিন কোম্পানিসূত্রে জানা গেছে, ধ্বংস হওয়া যুদ্ধবিমানটির বাজারমূল্য বর্তমানে ১০ কোটি ডলার।

    কী কারনে এটি বিধ্বস্ত হলো— তা অবশ্য এখনও জানা যায়নি। তবে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন