শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অভিনেত্রী রোসা টেইলরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

    অভিনেত্রী রোসা টেইলরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রিটেনের ১৯ বছর বয়সী তরুণ অভিনেত্রী রোসা টেইলর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শিশুদের জন্য আয়োজিত একটি থিয়েটার শোতে অংশগ্রহণের পথে একটি লরির সঙ্গে সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে।

    ব্রিটেনের তরুণ অভিনেত্রী রোসা টেইলর (১৯) মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শিশুদের জন্য একটি থিয়েটার শোতে অংশ নিতে যাওয়ার পথে একটি লরির সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়। সূত্র: দ্য মিরর

    গত বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টির একটি সড়কে হুন্দাই আই১০ ও স্কানিয়া টিপার এইচজিভি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান রোসা। তিনি সেদিন কর্শাম লাইব্রেরিতে একটি শিশুতোষ মঞ্চনাটকে অংশ নিতে যাচ্ছিলেন।

    রোসার পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাবা গ্যারেথ টেইলর বলেছেন, “রোসা ছিল ভীষণ প্রাণবন্ত, মেধাবী এবং সবার প্রিয়। সে যেমন অসাধারণ অভিনয় করত, তেমনি ছিল মনেও খুবই বড়। ওর ভবিষ্যৎ ছিল উজ্জ্বল, অথচ কী অল্প বয়সেই হারিয়ে গেল!”

    ল্যাঙ্কাশায়ারের আপহোল্যান্ডের বাসিন্দা রোসা থিয়েটার ও মিউজিক্যাল পারফর্ম্যান্সে পারদর্শী ছিলেন। তিনি স্কেলমারসডেলের আর্টজ সেন্টারে নিয়মিত মঞ্চে অভিনয় করতেন। পরে লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস (LIPA) সিক্সথ ফর্ম কলেজে সংগীতনাট্যে পড়াশোনা করেন।

    আরও পড়ুন: ‘বাংলাদেশি’ সন্দেহে আটক আতঙ্কে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের মুসলিমরা

    চলতি বছর তিনি লন্ডনের ট্রিনিটি ল্যাবান কনজারভেটোয়ারে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন, যেখানে সেপ্টেম্বর থেকে তার ক্লাস শুরু হওয়ার কথা ছিল।

    সম্প্রতি তিনি "স্ক্রাম্পটিউস (SCRUMPTIOUS)" নামে একটি প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করছিলেন, যা বেগারস বিলিফ কালেকটিভ আয়োজিত। দুর্ঘটনার দিন তিনি কর্শামের লাইব্রেরিতে সেই নাটকের শোতে অংশ নিতে যাচ্ছিলেন।

    শুধু মঞ্চেই নয়, রোসা শিশুদের জন্মদিনে বিভিন্ন জনপ্রিয় চরিত্রে সেজে পারফর্ম করতেন— যেমন অ্যারিয়ানা গ্রান্দে, জেসমিন (আলাদিন), বা বেল (বিউটি অ্যান্ড দ্য বিস্ট)। শিশুর মুখে হাসি ফোটাতে তার এই প্রচেষ্টা ছিল অসাধারণ। পাশাপাশি, তিনি অর্মস্কির্কের ব্রিয়ারস হল হোটেলেও কাজ করতেন।

    তার সহকর্মী ও বন্ধুরা বলছেন, “রোসা ছিল এক উজ্জ্বল তারা; সবচেয়ে ভালো বন্ধু, যার মতো স্বাভাবিক প্রতিভাবান অভিনেত্রী সচরাচর দেখা যায় না।”

    রোসার মতো প্রতিভাবান একজন তরুণীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন