বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সৌদি-ইন্দোনেশিয়া যৌথ পরিকল্পনায় মক্কায় হজ গ্রাম নির্মাণের উদ্যোগ

    সৌদি-ইন্দোনেশিয়া যৌথ পরিকল্পনায় মক্কায় হজ গ্রাম নির্মাণের উদ্যোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ‘হজ গ্রাম’ নির্মাণের জন্য জমি ক্রয়ের পরিকল্পনা নিয়েছে ইন্দোনেশিয়া। বুধবার (৩০ জুলাই) দেশটির বিনিয়োগমন্ত্রী রোজান রোজলানি প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

    বৈঠক শেষে রোজান রোজলানি জানান, সদ্য শেষ হওয়া এক বৈঠকে প্রেসিডেন্ট প্রাবোবো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে হজ গ্রাম নির্মাণের প্রস্তাব দেন। প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেন যুবরাজ, এবং দু’দেশ এ প্রকল্পে একমত হয়।

    ইন্দোনেশিয়া চায় তাদের হজযাত্রীদের জন্য মক্কার কাছাকাছি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন ও সেবা কেন্দ্র গড়ে তুলতে, যা ভবিষ্যতে মুসলিম বিশ্বের অন্য দেশগুলোকেও একই রকম উদ্যোগে উদ্বুদ্ধ করতে পারে।

    ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী জানিয়েছেন, মক্কার রয়্যাল কমিশন হজ গ্রাম তৈরির জন্য তাদের আটটি প্লটের কথা বলেছে। যেগুলো মক্কার খুবই কাছে অবস্থিত। এই প্লটগুলো উঁচু ও নিচু উভয় জায়গায় অবস্থিত। এগুলোর একটি আকার ২৫ থেকে ৮০ হেক্টর।

    তিনি বলেছেন, এসব জায়গার যেখানে মানুষ বাস করেন বা বসতি আছে সেগুলো সরানোর কাজ সৌদি সরকারই করবে। তারা শুধুমাত্র জায়গাগুলো কিনবেন।

    এরপর সেখানে তৈরি করা হবে গ্রাম। সেই গ্রামে ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহযাত্রীদের জন্য থাকার জায়গা তৈরি করা হবে। এছাড়া সেখানে একটি বাণিজ্যিক এলাকাও থাকবে।

    গ্রামটি তৈরি হয়ে গেলে ইন্দোনেশিয়ার যেসব নাগরিক সৌদিতে হজ ও ওমরাহ করতে যাবেন তারা হজ গ্রামে থাকতে পারবেন। এতে তাদের হজ ও ওমরাহ করা আরও সহজ হবে।

    এদিকে সৌদি আরব সম্প্রতি বিদেশিদের কাছে বাড়ি ও প্লট বিক্রির আইনে ব্যাপক পরিবর্তন এনেছে। এর আওতায় মক্কায় এখন জায়গা কেনার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। যদিও মক্কা ও মদিনায় জায়গা বিক্রির ক্ষেত্রে খুবই কড়াকড়ি অবস্থানে থাকবে সৌদির সরকার।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন